শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ১১:৫৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়মকানুন ভাঙবে ফিফা? 

স্পোর্টস‌ ডেস্ক : এক মাসের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর, বিশ্বকাপ জেতার দৌড়ে এখনও তিনটে দল। ফাইনালে পৌঁছে গিয়েছে স্পেন। দ্বিতীয় সেমিফাইনালে নামবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। রোববার নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল। সেদিন স্টেডিয়ামে হাজির থাকবেন গ্লোবাল সুপারস্টাররা। তালিকায় রয়েছেন টম ক্রুজ, লওরা পাউসিনি, নিকোল সোয়ানজিঙ্গার, রবি উইলিয়ামস। এছাড়াও পারফর্ম করবে আই শো স্পিড। কিন্তু এর সঙ্গে খেলার নিয়ম পরিবর্তনের কী সম্পর্ক? এবারই আসল বিষয়। 

বিশ্বকাপের ফাইনালের বিরতিতে সুপার বোল স্টাইলের শোয়ের সাক্ষী থাকবে বিশ্ব। মঞ্চ মাতাবেন ম্যাডোনা, শাকিরা এবং কে পপ বয় ব্যান্ড বিটিএস। ফুটবল ম্যাচের দুই অর্ধের মধ্যে ১৫ মিনিটের বিরতি হয়। কিন্তু ফাইনালে সেটা বেড়ে হতে পারে ২০ থেকে ২৫ মিনিট। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে তেমনই জানা গিয়েছে। ---- আজকাল

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের নিয়ম অনুযায়ী, হাফ টাইমের বিরতি ১৫ মিনিটের থেকে বেশি হওয়া উচিত নয়। কিন্তু ফাইনা‌লের দিন রোববার সেই নিয়ম ভাঙতে পারে খোদ ফিফা। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, 'নিউ জার্সিতে গত বছরের ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালের বিরতি ২৪ মিনিট দীর্ঘায়িত হয়। কোল্ড প্লে, জে বলভিন, ডোজা ক্যাট, টেমস এবং ইমানুয়েল কেরি পারফর্ম করেন।

বিশ্বকাপের ক্লোজিং সেরেমনিতে মার্কিন জাতীয় সঙ্গীত গাইবেন জেনিফার হাডসন।নিউ জার্সির স্টেডিয়ামে রোববার ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে অনুষ্ঠিত হবে এক বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান। ইতিহাসের বৃহত্তম ক্রীড়া আসরের সমাপ্তি উপলক্ষে ৪৮টি দলের তিন আয়োজক দেশ এবং ১৬টি আয়োজক শহর জুড়ে স্মরণীয় যাত্রাকে উদযাপন করা হবে। 

ফিফার বিবৃতি অনুযায়ী, এমি, গ্র্যামি, অস্কার এবং টনি, এই চার মর্যাদাপূর্ণ পুরস্কারজয়ী মার্কিন শিল্পী জেনিফার হাডসন ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। বিখ্যাত প্রযোজনা সংস্থা বালিচ ওয়ান্ডার স্টুডিওর সৃজনশীল সহযোগিতায় আয়োজিত এই সমাপ্তি অনুষ্ঠান বিশ্বকাপজুড়ে ফুটে ওঠা আবেগ, উন্মাদনা এবং ঐক্যের বার্তাকে তুলে ধরবে।

  • সর্বশেষ