শিরোনাম
◈ মেসির অ্যাসিস্টে লাওতারোর গোলে, এগিয়ে আর্জেন্টিনা: খেলাটি সরাসরি দেখুন ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০১:১৬ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির অ্যাসিস্টে লাওতারোর গোলে, এগিয়ে আর্জেন্টিনা: খেলাটি সরাসরি দেখুন

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে এগিয়ে গেছে আর্জেন্টিনা। এক গোল পিছিয়ে থাকা দলটি প্রথমে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় ফেরে, এরপর যোগ করা সময়ে লাওতারো মার্তিনেজের হেডে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দুই দলের কেউই গোলপোস্ট লক্ষ্য করে একটি শট নিতে পারেনি। ফলে ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনো ম্যাচের প্রথমার্ধ অন-টার্গেট শট ছাড়াই শেষ হওয়ার বিরল রেকর্ড গড়ে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের চিত্র বদলে যায়। ৫৫ মিনিটে মরগান রজার্সের ক্রস থেকে অ্যান্থনি গর্ডনের নিখুঁত ফিনিশিংয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

গোল হজমের পর আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা। ৫৮ মিনিটে জুলিয়ানো সিমিওনের নিশ্চিত গোলের সুযোগ জেড স্পেন্সের অসাধারণ ট্যাকলে নষ্ট হয়। এরপর ৬৪ মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় নিকো গঞ্জালেজকে নামিয়ে আক্রমণে আরও গতি আনে লিওনেল স্কালোনির দল।

ক্রমাগত চাপের ফল পায় আর্জেন্টিনা ম্যাচের ৮৫ মিনিটে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক দূরপাল্লার শটে ইংল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করে দলকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। তার অসাধারণ গোলে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

সমতায় ফেরার পরও থামেনি আর্জেন্টিনা। যোগ করা সময়ের শুরুতেই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জোরালো প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। তবে আক্রমণের ধারাবাহিকতা বজায় রেখে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রসে দারুণ এক হেডে বল জালে পাঠান লাওতারো মার্তিনেজ। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

শেষ বাঁশি বাজার অপেক্ষায় এখন আর্জেন্টিনা ফাইনালের খুব কাছাকাছি, আর ইংল্যান্ড শেষ মুহূর্তে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

'

 
 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়