শিরোনাম
◈ এআই খাতে বিপুল বিনিয়োগে চাপে গুগল-আমাজন-মাইক্রোসফট, মূল ব্যবসায় ক্ষতি ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা ◈ ঢাকার ২৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ, স্যাঁতসেঁতে কক্ষে পাঠদান ও শিক্ষক সংকটে ব্যাহত শিক্ষা ◈ থাইল্যান্ডে ১০ হাজার বিদেশিকে খুঁজছে ইমিগ্রেশন পুলিশ, ঝুঁকিতে বাংলাদেশিরাও ◈ তাহসিফের লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল, হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দ্বীপ ◈ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ◈ যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ, আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা ◈ আমেরিকা ও ইসরায়েলি-মদদপুষ্ট চার সন্ত্রাসী চক্রের ১৬ সদস্য ইরা‌নে গ্রেফতার, অস্ত্র ও যুদ্ধের গোলাবারুদ জব্দ ◈ জাপান সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান, ৬ সমঝোতা দলিল ও ৪৬৫৬ কোটি ইয়েনের ঋণ সহায়তা ◈ ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৩০ জন নিয়োগের অনুমোদন ◈ সরকার গঠনের লড়াইয়ে বিপাকে নেতানিয়াহু, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ১১:২৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয়

বিবিসির বাংলা: চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) বিজ্ঞান বিভাগের একটি বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ভুল থাকাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। এইচএসসির মতো গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষার প্রশ্নে ভুল রেখে কীভাবে সেটি ছাপানো হলো এবং তা পরীক্ষার কেন্দ্রেও গেলো- সেই প্রশ্নও সামনে আসছে।

সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজপথ পর্যন্ত বিভিন্ন জায়গায় বিষয়টি নিয়ে বিক্ষোভ ও সমালোচনা শুরু হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় স্বীকার করে নিয়েছে যে, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের সৃজনশীল অংশের দুটি প্রশ্নে ভুল ছিল।

ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দাবি করেন, তারা দায়িত্ব নেওয়ার আগেই প্রশ্নগুলো তৈরি করা হয়েছিল। 

শিক্ষামন্ত্রী বলেন, আমরা দায়িত্ব পেয়েছি চার মাস। আগের কোয়েশ্চেন মডারেটর কোয়েশ্চেন করেছিল। আপনি জানেন- কোয়েশ্চেন মডারেট করতে হলে এ প্রক্রিয়াটি দুই বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোয়েশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল, তারাই কোয়েশ্চেন করেছে।

Advertisement

তারপরও যে প্রশ্নগুলোতে ভুল ধরা পড়েছে, খাতা মূল্যায়নের সময় সেগুলোর পূর্ণ নম্বর যোগ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

এছাড়া যেসব শিক্ষকের ওপর প্রশ্নপত্র চূড়ান্ত করার দায়িত্ব ছিল, তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

বোর্ড কর্মকর্তারা বলছেন, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়াটি বেশ স্পর্শকাতর এবং সময়সাপেক্ষ।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম হোসেন আলী বলেন, একটা প্রশ্নপত্রের খসড়া তৈরি করার পর সেটি চূড়ান্ত করে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাতে কয়েকটি ধাপ পার করতে হয়। এক্ষেত্রে পুরো প্রক্রিয়াটির সঙ্গে নির্বাচিত কিছু শিক্ষক ও কর্মকর্তা যুক্ত থাকেন এবং প্রতিটি ধাপেই সতর্কতা ও গোপনীয়তা বজায় রাখা হয়। 

খসড়া প্রশ্নপত্র তৈরি

বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর ঘোষণা করেছে- এখন থেকে দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অভিন্ন প্রশ্নপত্রে।

সেই ধারাবাহিকতায় গত ২ জুলাই থেকে বাংলাদেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এক্ষেত্রে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের প্রতিটি বিষয়ে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং সৃজনশীল- এই দুই অংশের পরীক্ষা নেওয়া হচ্ছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানূ বলেন, এখন যেসব প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেটি তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল গতবছর।

কর্মকর্তারা বলছেন, বিভিন্ন বিষয়ে প্রশ্নপত্র তৈরির জন্য প্রতিটি শিক্ষাবোর্ডেই আলাদা একটি করে তালিকা থাকে।

এস এম হোসেন আলী বলেন, সাধারণত অভিজ্ঞ শিক্ষকরাই ওই তালিকায় স্থান পান এবং প্রশ্নপত্র তৈরির ওপর তারা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। তালিকাভুক্ত