শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ১১:২১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারন সভা

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যরা অংশ নেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য, অধিকার ও কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎সংগঠনের সভাপতি আজিজুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জামাল হোসেন, আব্দুস সালাম গফ্ফার ছন্দ, আলতাফ মাহমুদ, এনামুল হক, জিএম আশরাফ, আনিসুর রহমান, আরিফুর রহমান, শেখ নাসির উদ্দিন, শাহিদুল ইসলাম শাহিন, সংগঠনের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী,আরিফ হোসেন ও সেলিম আহম্মেদ।।

‎বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অধিকার রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
‎
সভায় শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শেষে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

উল্লেখ্য, শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে বিভিন্ন সময়ে বৃক্ষরোপন, মাদক মুক্ত সমাজ গঠনে জনসচেতনতা ও নিরাপদ সড়ক নিয়ে কাজ করে আসছে।

  • সর্বশেষ