শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ১১:৫০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের কাছে বাজে হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

হারারে থেকে বুলাওয়ে—ভেন্যু বদলালেও বদলায়নি বাংলাদেশের ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্টে বাজেভাবে হারের পর একই ভেন্যুতে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। আজ বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ হেরেছে ৩২ রানে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই দল টি-টোয়েন্টিতে সবশেষ মুখোমুখি হয়েছে ২০২৪ সালে। আজ দুই বছর পর তারা এই সংস্করণে মুখোমুখি হয়েছে। একপর্যায়ে বাংলাদেশ জয়ের সামান্য আশা জাগালেও জয়ের ধারেকাছে যেতে পারেনি। ৩২ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

advertisement

১৭১ রানের লক্ষ্যে নেমে ৪.৪ ওভারে ৩ উইকেটে ৩৪ রানে পরিণত হয় বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান (১২) ও তানজিদ হাসান তামিম (১৬) দুই অঙ্কের ঘরে রান করলেও স্কোর বড় করতে পারেননি। যার মধ্যে তানজিদ তামিম ৮ বলে ৩ চারে করেন ১৬ রান। সাইফ, তানজিদ তামিম—দুই ওপেনারকেই ফিরিয়েছেন রিচার্ড এনগারাভা। দুটিতেই ক্যাচ ধরেন তাদিওয়ানাশে মারুমানি। আর পারভেজ হোসেন ইমনকে (৫) ফিরিয়েছেন ব্লেসিং মুজারাবানি।

দ্রুত ৩ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তিন বছর পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। চতুর্থ উইকেটে ২৯ বলে ৩৯ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয়-ইয়াসির। দশম ওভারের শেষ বলে হৃদয়কে (১৪) ফিরিয়ে জুটি ভাঙেন মিল্টন শুম্বা।

advertisement

হৃদয়ের পর নুরুল হাসান সোহান ফেরেন রানআউট হয়ে। মাত্র ৩ রান করে আউট হয়েছেন সোহান। হৃদয়-সোহানের দ্রুত বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১০.৩ ওভারে ৫ উইকেটে ৭৮ রান। তখন হাল ধরেন শেখ মেহেদী হাসান ও ইয়াসির। ষষ্ঠ উইকেটে তাঁরা (শেখ মেহেদী-ইয়াসির) গড়েন ৩৭ বলে ৫২ রানের জুটি। ১৭তম ওভারের চতুর্থ বলে মেহেদীকে (১৯) ফেরান ব্লেসিং মুজারাবানি। আগের বলে ফাইন লেগে আউট হতে হতেও বেঁচে গিয়েছেন। সেটা হয়েছে চার। তবে পরের বল কাভারে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার হাতে তুলে দিয়েছেন।

মেহেদী ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ৮ রানে ৫ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন ইয়াসির। ৩৮ বলের ইনিংসে ২ চার ও ৩ ছক্কা মারেন তিনি। জিম্বাবুয়ের এনগারাভা-মুজারাবানি নিয়েছেন চারটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন এনগারাভা। ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন ৪ উইকেট।

advertisement

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ে ২০ ওভারে ৬ উইকেটে করে ১৭০ রান। এই ম্যাচে হ্যাটট্রিক করতেই পারতেন নাহিদ রানা। ১৮তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে রানা ফিরিয়েছেন শুম্বা ও তাসিঙ্গা মুসিকিউয়াকে। আট নম্বরে নামা ব্রাড ইভান্স কাট করতে গেলে মিস করলে সেটা চলে যায় সোহানের হাতে। তবে ইভান্সের ব্যাট অল্পের জন্য স্পর্শ করেনি। ১০ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।

জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ ৪৪ রান আসে ব্রায়ান বেনেটের ব্যাটে। বাংলাদেশের নাহিদ রানা ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন ৪ উইকেট। অপর ২ উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

 

  • সর্বশেষ