শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমকে আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি, মিলল শীর্ষ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব

স্পোর্টস ডেস্ক : স্কটল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক বোর্ড সভায় বাংলাদেশের জন্য এসেছে দুটি গুরুত্বপূর্ণ সুখবর। সভায় আইসিসির নতুন গঠিত ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান প্রভাব, বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগের সমন্বয় এবং এ-সংক্রান্ত নীতিগত বিষয়গুলো নিয়ে কাজ করবে এই কমিটি। ---- ডেইলি ক্রিকেট

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ভারতের দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গুল্ড, ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ এবং ক্রিকেট নামিবিয়ার ড. রুডি ভ্যান ভুরেন।

একই সভায় বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নবনির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিকে আইসিসিতে বাংলাদেশের ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

এদিকে, আইসিসি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মরিশাসকে সংস্থাটির ১১১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর্থিক সহায়তা হিসেবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ অনুমোদন করা হয়েছে।

এছাড়া ক্রিকেট কানাডার সদস্যপদ পুনর্বহালের জন্য নির্দিষ্ট শর্ত নির্ধারণ করা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটকে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে এবং সদস্যপদের শর্ত লঙ্ঘনের কারণে ফ্রান্স ক্রিকেটকে 'অন নোটিশ'-এ রাখা হয়েছে।

  • সর্বশেষ