বিশ্বকাপের মেগা ফাইনালে উঠতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ চারের ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ইতোমধ্যেই এ ম্যাচে ইংলিশদের শুরুর একাদশ ঘোষণা করা হয়েছে। গত ম্যাচ থেকে এই একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে।
ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোনস, মার্ক গেহি, জেড স্পেনস, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।
শেষ চারের এই ম্যাচ জিতলে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে স্পেনের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।