শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৯:৩৭ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্লাভেন বি‌লিচ আবা‌রো ক্রোয়েশিয়ার কোচ হলেন 

স্পোর্টস ডেস্ক : স্লা‌ভেন বি‌লিচ দ্বিতীয়বার ক্রোয়েশিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্বে ছেড়ে দেওয়া জ্লাতকো দালিচের স্থলাভিষিক্ত হলেন। সাবেক সেন্ট্রাল ডিফেন্ডার বিলিচ ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার নেতৃত্বে দলটি ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে উন্নীত করেছিলেন।

advertisement

দায়িত্ব নেওয়ার পর বিলিচ বলেন, আমাদের ফুটবলারদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ক্রোয়েশিয়াকে ফুটবলের অভিজাত সারিতে ধরে রাখার লক্ষ্যে দলের মধ্যে প্রাণশক্তি, উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ় সংকল্পের সঞ্চার করাটা আমার দায়িত্ব।

তিনি আরও বলেন, এই নতুন চ্যালেঞ্জ শুরু করতে পেরে আমি সত্যিই আনন্দিত এবং এর জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করছি। ২০০৬ সালের তুলনায় আমি এখন অনেক বেশি পরিপক্ব ও অভিজ্ঞ কোচ।

advertisement

তবে ক্রোয়েশিয়াকে শক্তিশালী, সাহসী ও সফল হিসেবে দেখার সেই একই অনুপ্রেরণা ও আকাঙ্ক্ষা আমার মধ্যে এখনো অটুট রয়েছে।

৫৭ বছর বয়সী বিলিচ বিভিন্ন ক্লাবের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন; এর মধ্যে উল্লেখযোগ্য হলো বেশিকতাস, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। খেলোয়াড় হিসেবে ক্রোয়েশিয়ার হয়ে ৪৪টি ম্যাচ খেলা এবং ১৯৯৮ সালে দেশটির প্রথম বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী দলের সদস্য বিলিচ ২০২৪ সালের আগস্টে সৌদি প্রো লিগের ক্লাব আল-ফাতেহ ছাড়ার পর থেকে ফুটবলের বাইরে ছিলেন।

advertisement

বিশ্বকাপে পর্তুগালের কাছে রাউন্ড অব ৩২ এর ম্যাচে হেরে বিদায় নেওয়ার পরপরই  জ্লাতকো দালিচ থেকে সরে দাঁড়ান। ২০১৭ সালের অক্টোবরে তিনি ক্রোয়েশিয়ার কোচের দায়িত্ব নিয়েছিলেন।

  • সর্বশেষ