শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৯:২৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপীয় ফুটবলে আ‌রো এক মৌসুম খেলার সু‌যোগ পে‌লেন অ‌র্জেন্টিনার পাউলো দিবালা

স্পোর্টস ডেস্ক : আ‌র্জেন্টিনার তু‌খোড় ফুটবলার পাউলো দিবালা চলমান বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি। তবে বিশ্বকাপ চলাকালে এবার বড় সুখবরই পেলেন তিনি। ইউরোপীয় ফুটবলে আরও এক মৌসুম নিশ্চিত হয়ে গেছে তার। অন্তত এক বছর রোমাতেই থাকছেন পাওলো দিবালা। ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন বত্রিশ বছর বয়সী এই ফুটবলার। চাইলে এই চুক্তি ২০২৮ সাল পর্যন্তও বাড়ানো যাবে। 

আসলে ইতালিয়ান ক্লাব আর ফুটবলারের মধ্যে কয়েক সপ্তাহ আগেই সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। তবে ক্লাবের আর্থিক হিসাব-নিকাশ শেষ হওয়ার অপেক্ষায় ছিল দুপক্ষ। 

নতুন চুক্তিতে বেতন উল্লেখযোগ্য হারে কমছে দিবালার। সঙ্গে থাকছে আরও এক বছর স্বয়ংক্রিয়ভাবে চুক্তি বাড়ানোর সুযোগও। অর্থাৎ নতুন এই চুক্তি চলবে ২০২৭ সালের জুন পর্যন্ত, চাইলে যা বাড়ানো যাবে ২০২৮ সালের জুন পর্যন্ত।

রোমায় চার মৌসুম কাটিয়েছেন দিবালা। এর মধ্যেই সমর্থকদের প্রিয় খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন তিনি। এই নবায়ন করা চুক্তির ফলে এই জার্সি গায়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ পাবেন তিনি। 

এর আগে টানা সাত মৌসুম খেলেছেন জুভেন্টাসে। এই ক্লাবের হয়েই ২০১৬-১৭ মৌসুমে ফাইনালে উঠেছিলেন দিবালা। ওয়েলসের কার্ডিফে সেই ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরেছিল তার দল।

  • সর্বশেষ