শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০১:৩০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে ঘিরে উদ্বেগ, তবে আশ্বস্ত করছে আর্জেন্টিনা শিবির

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে তৈরি হয়েছে কিছুটা উদ্বেগ। সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটের কঠিন লড়াই শেষে নিয়মিত অনুশীলনে দেখা যায়নি অধিনায়ক লিওনেল মেসিকে। তবে তাকে নিয়ে আতঙ্ক নয় বরং শারীরিক ধকল কাটিয়ে তুলতেই পুনরুদ্ধার প্রক্রিয়ায় রাখা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম।

আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘ওলে’ জানিয়েছে, অনুশীলনের বদলে পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্যেই ছিলেন মেসি। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচের ধকল কাটিয়ে উঠতেই কোচিং স্টাফ তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বিশ্বকাপের নকআউট পর্বে টানা দুটি ম্যাচেই অতিরিক্ত সময় খেলতে হয়েছে আর্জেন্টিনাকে। শেষ ষোলোতে মিসর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে নিষ্পত্তি না হওয়ায় খেলতে হয়েছে আরও ৩০ মিনিট। ফলে দলের অন্য ফুটবলারদের মতো মেসির ওপরও পড়েছে বাড়তি শারীরিক চাপ।

সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করতে না পারলেও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক। ২০২২ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে গোলশূন্য থাকেন তিনি। তবে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলের আক্রমণ গড়ে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

advertisement

অতিরিক্ত সময় শুরুর আগেও নিজে গোলের দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন মেসি। পরে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ গোল করলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে টানা দুইটি কঠিন লড়াইয়ের প্রভাবের কথা স্বীকার করেন মেসি। তিনি বলেন, পুরো দলই ক্লান্তি অনুভব করছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে সবাই দ্রুত সেরে উঠতে বদ্ধপরিকর।

মেসির ভাষায়, আমরা অবশ্যই ক্লান্ত, কিন্তু যত দ্রুত সম্ভব নিজেদের সেরা অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব। সামনে যে ম্যাচটি রয়েছে, তার গুরুত্ব আমরা সবাই জানি। ফাইনালে জায়গা করে নিতে আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব।

 

  • সর্বশেষ