শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ০১:২৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে প্রত‌্যাশা পূর‌ণে ব‌্যর্থ হওয়ায় চাকরি হারিয়েছেন ১৫ কোচ

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপ এখনো চলমান। এরই মধ্যে নিজেদের জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন বা চাকরি হারিয়েছেন অন্তত ১৫ জন কোচ। জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর আনুষ্ঠানিক ঘোষণার ভিত্তিতেই এই তালিকা তৈরি হয়েছে।

সর্বশেষ দায়িত্ব হারিয়েছেন সেনেগালের কোচ পাপে থিয়াও। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় শুধু থিয়াও নন, পুরো কোচিং স্টাফকেই বিদায় দিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তার অধীনেই সেনেগাল কাতার বিশ্বকাপে খেলেছিল এবং ২০২৬ আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালেও উঠেছিল।

advertisement

জার্মানির কোচ হুলিয়ান নাগেলসমান দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হারের পর দায়িত্ব ছাড়েন। প্রায় তিন বছর দায়িত্বে থাকা এই কোচের সঙ্গে বিদায় নেন তার সহকারীরাও। এরই মধ্যে জার্মান ফুটবল ফেডারেশন নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। বর্তমানে রেড বুলের গ্লোবাল হেড অব সকার এবং ম্যাজেন্টা টিভির ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ক্লপই দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন।

উরুগুয়ের মার্সেলো বিয়েলসা গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর পদত্যাগ করেন। বিশ্বকাপে দল পরিচালনা নিয়ে নানা বিতর্কের মধ্যেই তার বিদায় ঘটে।

advertisement

দীর্ঘ নয় বছর দায়িত্বে থাকার পর ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচও সরে দাঁড়িয়েছেন। তার অধীনেই ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া।

স্পেনের কাছে শেষ ষোলোতে হেরে দায়িত্ব ছাড়েন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস। একইভাবে ইংল্যান্ডের কাছে বিদায়ের পর মেক্সিকোর দায়িত্ব ছাড়েন হাভিয়ের আগিরে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক অধিনায়ক রাফা মার্কেস।

advertisement

কলম্বিয়ার কাছে দ্বিতীয় রাউন্ডে হারের পর বিদায়ের ঘোষণা দেন ঘানার কোচ কার্লোস কুইরোজ। মাত্র তিন মাস আগে দায়িত্ব নিয়েছিলেন পর্তুগিজ এই কোচ।

বিশ্বকাপে সুইডেনের কাছে ৫-১ গোলে হারের পর বরখাস্ত হন তিউনিসিয়ার কোচ সাবরি লামুশি। পরে বিশ্বকাপ চলাকালেই দায়িত্ব নেওয়া এরভে রেনারেরও চুক্তি নবায়ন করেনি ফেডারেশন। মাত্র ১৯ দিন দায়িত্বে থেকে গ্রুপ পর্বে দুটি ম্যাচ হেরেই বিদায় নেন তিনি।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা নিশ্চিত করা জর্ডানের কোচ জামাল সাল্লামিও গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়েন। মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কুমান পদত্যাগ করেন।

বিশ্বকাপ শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাসেসেও দায়িত্ব ছাড়েন। দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় তার দল।

এ ছাড়া দায়িত্ব ছাড়েন চেক প্রজাতন্ত্রের মিরোস্লাভ কউবেক, স্কটল্যান্ডের স্টিভ ক্লার্ক এবং দক্ষিণ কোরিয়ার হং মিয়ং-বো। এর মধ্যে হং মিয়ং-বো বিশ্বকাপে ব্যর্থতার পর সমর্থকদের সমালোচনা ও প্রাণনাশের হুমকির মুখে পদত্যাগ করেন।

  • সর্বশেষ