শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ১১:১৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে প্রথমবার ইংল্যান্ডের বিরু‌দ্ধে খেল‌বেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : রোববার (১২ জুলাই) অতিরিক্ত সময়ের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতে সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকা‌পের সেমিফাইনালে উঠলেও, পুরো ম্যাচে দলীয় পারফরম্যান্স যে খুব একটা স্বস্তিদায়ক ছিল না।

নির্ধারিত ৯০ মিনিটে সুইসদের পোস্টে মাত্র দুটি শট রাখতে পেরেছিল আলবিসেলেস্তেরা। আন্তর্জাতিক ফুটবলে দুই শর বেশি ম্যাচ এবং ক্যারিয়ারের ৬ নম্বর বিশ্বকাপ খেলা ৩৯ বছর বয়সী কিংবদন্তি মে‌সি খুব ভালো করেই জানেন—আটলান্টার সেমিফাইনালে ইংলিশদের বিপক্ষে এভাবে খেললে টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের ফাইনালের টিকিট কাটা অসম্ভব হয়ে পড়বে।

আগামী বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দীর্ঘ দুই দশকের অবিশ্বাস্য ক্যারিয়ারে এর আগে কখনোই থ্রি লায়ন্সদের মুখোমুখি হননি লিওনেল মেসি।

আর্জেন্টিনার জার্সিতে তার রেকর্ড ২০৬তম ম্যাচটি হতে যাচ্ছে ইংলিশদের বিপক্ষে তার জীবনের প্রথম দ্বৈরথ। এর আগে ২০০৫ সালে জেনেভায় এক প্রীতি ম্যাচে ৩-২ গোলে হেরেছিল আর্জেন্টিনা, তবে সেই ম্যাচের কয়েক মাস আগেই জাতীয় দলে অভিষেকের লাল কার্ড নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে ছিলেন না উদীয়মান মেসি। 

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবার সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এর আগে বিশ্বকাপে সবশেষ দেখা হয়েছিল ২০০২ আসরের গ্রুপ পর্বে। তবে ১৯৬৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ইংলিশদের জয় আর ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘সেঞ্চুরির সেরা গোল’ ফুটবল ইতিহাসের পাতায় অমলিন হয়ে আছে। বুধবার রাতে আটলান্টায় ম্যারাডোনার সেই ঐতিহাসিক স্মৃতি নিয়েই ক্যারিয়ারে প্রথমবার ইংলিশ প্রাচীর ভাঙার নতুন রূপকথা লিখতে মাঠে নামবেন লিওনেল মেসি।

  • সর্বশেষ