শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ১০:০১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সতীর্থ হালান্ডকে বল না দিয়ে চিরকালের অপরাধী নরওয়ে তারকা

স্পোর্টস ডেস্ক : এ যে‌নো অপ্রত‌্যা‌শিত বিদায়। ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল নরওয়ের। সেই ম্যাচেই ঘটে গেল সবথেকে আলোচিত মুহূর্ত। নরওয়ের ফরোয়ার্ড আলেকজান্ডার সোরলথ সতীর্থ এবং দলের সর্বোচ্চ গোলদাতা আরলিং হালান্ডকে বল না দিয়ে নিজেই শট নিলেন। আর সেই সিদ্ধান্তই পরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল নরওয়ে। দ্রুতগতির এক পাল্টা আক্রমণে সোরলথ ও হালান্ড ইংল্যান্ডের একমাত্র ডিফেন্ডার জন স্টোনসকে সামনে পেয়ে ২ বনাম ১ পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন। 

তখন হালান্ডকে পাস দিলেই ব্যবধান ২-০ হওয়ার সুযোগ ছিল। কিন্তু সোরলথ পাস না দিয়ে নিজেই ড্রিবল করে শট নেওয়ার চেষ্টা করেন। ততক্ষণে ইংল্যান্ডের আরও পাঁচজন খেলোয়াড় ফিরে এসে রক্ষণ মজবুত করে ফেলেন। সোরলথের দুর্বল শট জর্ডান পিকফোর্ডকে ধরতেও হয়নি। 

সুযোগ নষ্ট হওয়ার পর মাঠেই সোরলথের প্রতি হতাশা প্রকাশ করতে দেখা যায় হালান্ডকে। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এটিকে বিশ্বকাপের "সবচেয়ে বড় ভুল" হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ