শিরোনাম
◈ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বড় উদ্যোগ: আমিনবাজার ও মাতুয়াইল প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ◈ ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল, নিরাপত্তা সতর্কতা জারি কয়েক দেশে ◈ ৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫ ◈ মুষলধারে বৃষ্টিতে স্থবির ঢাকা: ‘২০ বছরের রেকর্ড’ দাবি কতটা সত্য, আরও কয়েকদিন থাকতে পারে ভারী বর্ষণ ◈ ঝালকাঠির নলছিটিতে সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী গ্রেফতার ◈ বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’: আরও ১৬ সশস্ত্র ব্যক্তি নিহত, মোট নিহত ১০২ দাবি পাকিস্তানের ◈ বিরল অথচ বাংলাদেশে সমানে বাড়ছে ‘কোরাল রেড কুকরি’, রহস্য কী? ◈ বন্যার ভয়াবহতা আরও বাড়ছে, ছয় বিভাগে আরও ভারী বৃষ্টির শঙ্কা ◈ মুস্তাফিজের ইনজু‌রি স‌ত্বেও ইংল‌্যা‌ন্ডে উড়ি‌য়ে নি‌চ্ছে বার্মিংহাম ফিনিক্স  ◈ চল‌তি বিশ্বকাপে খেলা দ‌ক্ষিণ আ‌ফ্রিকার ফুটবলারের মৃত্যু 

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৩:০১ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেফারির সঙ্গে মেসির উত্তপ্ত বাক্য বিনিময়, জানুন কী হয়েছিল

আর্জেন্টিনার নাটকীয় জয়, হুলিয়ান আলভারেজের অবিশ্বাস্য গোল, লিওনেল মেসির রেকর্ড গড়া ১০ম অ্যাসিস্ট এবং বিতর্কিত লাল কার্ড—সব মিলিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপের অন্যতম আলোচিত লড়াই। তবে ম্যাচ শেষে আরেকটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে—রেফারির সঙ্গে মেসির উত্তপ্ত বাক্য বিনিময়।

ঘটনার সূত্রপাত প্রথমার্ধের ৪৩তম মিনিটে। সুইজারল্যান্ড একটি ফ্রি-কিক পেলে আর্জেন্টিনার ডিফেন্সিভ ওয়ালে দাঁড়িয়েছিলেন মেসি। সেই সময় ম্যাচের রেফারি জোয়াও পিনেইরো তাঁকে নির্ধারিত দূরত্বে সরে যেতে বলেন। তবে রেফারির কথা বলার ভঙ্গি ও আচরণে স্পষ্ট বিরক্ত হন আর্জেন্টাইন অধিনায়ক।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, মেসি তখনই রেফারিকে বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’

কিন্তু বিষয়টি সেখানেই শেষ হয়নি। ফ্রি-কিক নেওয়ার পর আবারও রেফারির কাছে গিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। ক্যামেরায় ধরা পড়ে তাঁর বক্তব্য, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মান রেখে কথা বলেছি, আপনিও আমার সঙ্গে সেভাবেই কথা বলুন।’

বিতর্কের কেন্দ্রে পিনেইরো

শুধু মেসির সঙ্গে কথাকাটাকাটিই নয়, ম্যাচের আরেকটি সিদ্ধান্ত নিয়েও সমালোচনার মুখে পড়েছেন জোয়াও পিনেইরো। ৭২তম মিনিটে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে ডাইভ দেওয়ার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন তিনি। সিদ্ধান্তটি নিয়ে ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

কে এই জোয়াও পিনেইরো?

পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোর বয়স ৩৮ বছর। ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় রেফারিদের একজন হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত তিনি। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে অভিষেকের পর মাত্র এক বছরের ব্যবধানে, ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান।

এরপর ধারাবাহিকভাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং ২০২৫ সালের উয়েফা সুপার কাপের মতো মর্যাদাপূর্ণ ম্যাচ পরিচালনা করে নিজের দক্ষতার প্রমাণ দেন। সেই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই জায়গা করে নেন ২০২৬ বিশ্বকাপের রেফারি প্যানেলে।

তবে বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচে তাঁর কয়েকটি সিদ্ধান্ত এবং বিশেষ করে মেসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এখন বিশ্ব ফুটবলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়