শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৩:৫২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চল‌তি বিশ্বকাপে খেলা দ‌ক্ষিণ আ‌ফ্রিকার ফুটবলারের মৃত্যু 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে খেলে ফিরেছিলেন কয়েক সপ্তাহ আগেই। এরপর হঠাৎই এলো মর্মান্তিক খবর। মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। যার মৃত্যুর কারণ এখনও রহস্যে ঘেরা।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তিনটি গ্রুপ ম্যাচেই মাঠে নেমেছিলেন অ্যাডামস। দল নকআউট পর্বে উঠলেও শেষ ৩২-এর ম্যাচে সহ-আয়োজক কানাডার কাছে হেরে বিদায় নেয়।

অ্যাডামসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেটন ম্যাকেঞ্জি। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গভীর শোক ও বিস্ময়ের সঙ্গে জেইডেন অ্যাডামসের মৃত্যুর খবর জানতে পেরেছি। দক্ষিণ আফ্রিকার ফুটবল তার সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজনকে হারালো। তার পরিবার, সতীর্থ এবং লাখো সমর্থকের সঙ্গে পুরো দেশ আজ শোকাহত।’

শনিবার সকালে কেপ টাউনের কেন্দ্রীয় উপশহর স্কটসচেকলুফের একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করেনি, তবে সেটি অ্যাডামসের মরদেহ বলে নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

ম্যাকেঞ্জি আরও জানান, ‘জেইডেনের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাই গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ, কোনো ধরনের জল্পনা-কল্পনা থেকে বিরত থাকুন এবং এই কঠিন সময়ে তার পরিবার ও ক্লাবকে প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষার সুযোগ দিন। যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সব তথ্য জানাবে।

উল্লেখ্য, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে অভিষেক হয়েছিল অ্যাডামসের।

  • সর্বশেষ