শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ১১:৪১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে হারের পর মেসির ছবি সরিয়ে দিল মিশরের জনপ্রিয় চিপস ব্র্যান্ড

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার আলোচিত ম্যাচের পর নতুন সিদ্ধান্ত নিয়েছে মিশরের জনপ্রিয় চিপস প্রস্তুতকারী প্রতিষ্ঠান চিপসি। প্রতিষ্ঠানটি লিওনেল মেসির ছবি ও ব্র্যান্ডিং ব্যবহার করা সব ধরনের পণ্যের উৎপাদন ও প্যাকেজিং সাময়িকভাবে বন্ধ করেছে।

মিশরের সংবাদমাধ্যম কায়রো ২৪ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ উপলক্ষে বাজারে আনা মেসির ছবি সংবলিত বিশেষ প্যাকেজিং ও ফ্লেভারের নতুন কোনো লট আর উৎপাদন করা হচ্ছে না। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বাজারে থাকা মেসির ছবিযুক্ত চিপসের প্যাকেটগুলো বিশ্বকাপ শুরুর আগেই উৎপাদন করা হয়েছিল।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ম্যাচে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা।

ম্যাচ শেষে লিওনেল মেসি বলেন, মিশরের বিপক্ষে জয় পাওয়া মোটেও সহজ ছিল না। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দলকে ম্যাচে ফেরানো ছিল কঠিন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও এই জয়কে দলের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

advertisement

কায়রো ২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার বিপক্ষে মিশরের লড়াকু পারফরম্যান্সের পর দেশটির ফুটবল সমর্থকদের আবেগের বিষয়টি বিবেচনায় রেখেই চিপসি এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে বিশ্বকাপে ইতিহাস গড়া পারফরম্যান্স শেষে মিশর জাতীয় ফুটবল দল দেশে ফিরেছে। রাষ্ট্রীয় বিমান সংস্থা ইজিপ্টএয়ারের একটি বিশেষ বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজে আটলান্টা থেকে কায়রোতে ফেরেন ফুটবলাররা। প্রথমবার বিশ্বকাপে এমন সাফল্যের জন্য দলকে অভিনন্দন জানিয়েছে ইজিপ্টএয়ার।

সূত্রঃ কায়রো ২৪

 

  • সর্বশেষ