শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ বছর পর আবার আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, ফিরছে ২০১৪ বিশ্বকাপের স্মৃতি

সর্বশেষ ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে আর কখনো মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। দীর্ঘ ১২ বছর পর চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবারও লড়াইয়ে নামছে দুই দল।

এই ম্যাচকে ঘিরে আলোচনায় উঠে এসেছে ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোর সেই নাটকীয় লড়াই। সেবার অতিরিক্ত সময়ের ১১৮তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা। শেষ মুহূর্তের সে গোলেই শেষ হয়ে যায় সুইজারল্যান্ডের স্বপ্ন।

সেই ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সুইসদের শক্ত রক্ষণ ভেদ করতে পারেনি আর্জেন্টিনা। ফলে নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময়েও যখন ম্যাচ টাইব্রেকারের দিকেই এগোচ্ছিল, তখনই জ্বলে ওঠেন ডি মারিয়া। ১১৮তম মিনিটে মেসির বাড়ানো বল থেকে বক্সের ডান দিক দিয়ে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন তিনি। শেষ দিকে সুইজারল্যান্ড সমতা ফেরানোর চেষ্টা করলেও আর সফল হতে পারেনি।

তবে এবার পরিস্থিতি একেবারেই আলাদা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এই বিশ্বকাপে খেলছে আর্জেন্টিনা। কাতারে শিরোপা জয়ের আগে ২০১৪ সালে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দলটিকে।

advertisement

এখনো ৩৯ বছর বয়সী লিওনেল মেসি দলের সবচেয়ে বড় ভরসা। চলতি বিশ্বকাপে এরই মধ্যে তিনি ৮টি গোল করেছেন। পাশাপাশি বিশ্বকাপে মোট ২১ গোল করে আসরটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করেছেন।

শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও লিওনেল স্কালোনির দল শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচ শেষে মেসি বলেন, ‘জয়টা পেতে আমাদের অনেক লড়াই করতে হয়েছে। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন। তবে আমাদের দল শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখে এবং কখনো হাল ছাড়ে না।’

অন্যদিকে, সুইজারল্যান্ডও এবার নতুন ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। শেষ ষোলোতে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে জয় পেয়ে ৭২ বছর পর শেষ আটে জায়গা করে নিয়েছে মুরাত ইয়াকিনের দল। তাই বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষেও বড় চমক দেখানোর আত্মবিশ্বাস রয়েছে তাদের। যদিও সুইস কোচ আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন, তবু তাদের অজেয় দল বলে মনে করছেন না।

মজার বিষয় হলো, ২০১৪ সালের সেই ম্যাচে খেলা মাত্র তিনজন ফুটবলার এবারও মাঠে নামবেন। তারা হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা ও ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ। ৩৩ বছর বয়সী জাকা বলেন, ‘মেসির সময়ে ফুটবল খেলতে পারা সত্যিই সৌভাগ্যের। ২০১৪ সালে আমরা তার বিপক্ষে খেলেছিলাম এবং হেরেছিলাম। আমরা জানি, তিনি কতটা ভয়ংকর ফুটবলার। তবে শুধু মেসিই নন, বর্তমান আর্জেন্টিনা দলটিও অসাধারণ শক্তিশালী।’

 

  • সর্বশেষ