শিরোনাম
◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট ◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ ◈ নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২৬, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞার ঝুঁকিতে লিও‌নেল মেসি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা লিওনেল মেসি। এর মাঝেই তৈরি হয়েছে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকি।

আর্জেন্টিনা ফাইনালে গেলে ১৯ জুলাই পর্যন্ত খেলতে হবে। তার ১০ দিন পর ২৯ জুলাই মেজর লিগ সকার লিগে অল-স্টার ম্যাচ অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা যদি বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়, তবে তিনি ক্লান্তি বা বিশ্রামের কারণে এমএলএস অল-স্টার ম্যাচ মিস করতে পারেন। এতে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়ছেন এই মহাতারকা।

এমএলএস-এর নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় উপযুক্ত বা অনুমোদিত মেডিকেল কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নিলে, পরবর্তী লিগে জন্য তাকে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

গত বছরও অত্যধিক ক্লান্তির কারণে অল-স্টার গেম থেকে ছুটি নেওয়ায় মেসি এবং তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের এমএলএস নিষেধাজ্ঞা পোহাতে হয়েছিল।

চলতি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তারা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। টুর্নামেন্টে ৮ গোল নিয়ে মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়