শিরোনাম
◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ ◈ নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি ◈ একটা অভিযোগও মিথ্যা প্রমাণ হলে এই পোশাক খুলে ফেলব, থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব: ওসি মাসুদ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২৬, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে নেতানিয়াহু চান আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি পডকাস্টে অংশ নিয়ে বলেছেন, তিনি চান আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জিতুক। তবে এই চাওয়ার কারণ লিওনেল মেসি নন। হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদন।

ইসরায়েলি কমেডিয়ান বেন বারুচের সঞ্চালনায় ‘দ্য মোজো পডকাস্ট’-এ অংশ নিয়ে নেতানিয়াহু এসব কথা বলেন। ভিডিও পডকাস্টটির একটি ক্লিপ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, আর্জেন্টিনার প্রতি সমর্থনের কারণ লিওনেল মেসি নন, বরং দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রশাংসা করে নেতানিয়াহু বলেন, তিনি একজন ‘সুপারস্টার’ এবং ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু। আলোচনার এক পর্যায়ে নেতানিয়াহু নিজেই প্রশ্ন করেন, ‘আমি বিশ্বকাপে আর্জেন্টিনাকে খুঁজি। কেন জানেন?’ সঞ্চালক উত্তর দেন, মেসি। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘না, মেসির আগে মিলেই। তিনি একজন সুপারস্টার।’

মিলেইয়ের এমন প্রশংসার ব্যাখ্যায় নেতানিয়াহু বলেন, ‘কারণ তিনি মুক্ত অর্থনীতিকে আপন করে নিয়েছেন। সবকিছুর ঊর্ধ্বে মিলেই ইসরায়েলের একজন মহান বন্ধু।’

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনাকে এবারও বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ‘বিতর্কিত’ জয়ের পর কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়