শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৯:২২ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ডভাঙা মেসির সঙ্গে ফোনে কথা বললেন মি‌রোস্লাভ ক্লোসা

স্পোর্টস ডেস্ক : জার্মান কিংবদন্তী মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড হারিয়েছেন। তবে এতে কোনো আক্ষেপ নেই এই স্ট্রাইকারের। বরং রেকর্ড ভাঙার পর লিওনেল মেসির সঙ্গে ফোনালাপ হয়েছে তার। আবেগঘন ফোনালাপে ফুটবলের বাইরের বিষয় নিয়েই বেশি আলোচনা করেছেন তিনি।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-এর বরাতে ক্লোসা জানান, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির উদ্যোগেই মেসির সঙ্গে তার ফোনে কথা হয়। স্কালোনি ও ক্লোসা ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাব লাজিওতে একসঙ্গে খেলেছিলেন। সেই সম্পর্কের সূত্র ধরেই এই ফোনালাপের আয়োজন করেন স্কালোনি।

ক্লোসা বলেন, ‘স্কালোনি আমার সাবেক সতীর্থ। এখনও আমাদের নিয়মিত যোগাযোগ হয়। বিশ্বকাপে মেসি আমার গোলের রেকর্ড স্পর্শ করার পর স্কালোনিই আমাদের মধ্যে একটি ফোনালাপের ব্যবস্থা করে দিয়েছিল। মুহূর্তটি ছিল খুবই আবেগঘন।’

সেই কথোপকথনে মেসির একটি বিশেষ প্রতিশ্রুতির কথাও জানান ক্লোসা। জার্মান কিংবদন্তি বলেন, ‘মেসি আমাকে বলেছে, সে তার স্বাক্ষর করা একটি জার্সি পাঠাবে।

advertisement

ক্লোসা জানান, মাঠে একাধিকবার মুখোমুখি হলেও এর আগে কখনো মেসির সঙ্গে এত দীর্ঘ সময় কথা হয়নি। ‘অবশ্যই আমাদের দেখা হয়েছে। সম্পর্ক সব সময়ই সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক ছিল। তবে ওই ফোনকলেই প্রথমবার ফুটবলের বাইরের বিষয় নিয়েও দীর্ঘ সময় কথা বলেছি,’ বলেন তিনি।

চারটি বিশ্বকাপে ১৬ গোল করে দীর্ঘদিন সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের দখলে রেখেছিলেন ক্লোসা। তবে ২০২৬ বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে ২১ গোল নিয়ে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

রেকর্ড হারানোর পরও মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা লুকাননি ক্লোসা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মেসি তার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পরই অভিনন্দন জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন! রেকর্ড একদিন না একদিন ভাঙারই ছিল। আমি সব সময়ই মেসির ভক্ত।

  • সর্বশেষ