শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রা‌ন্সের ফুটবলার এমবাপ্পেকে নোংরা ভাষায় আক্রমণ, সীমা ছাড়ালেন প্যারাগুয়ের সেনেটর 

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিয়ার মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। ফ্রান্সের কাছে প্যারাগুয়ের ১-০ গোলে হারের পর শুরু হওয়া এই বিতর্ক নতুন মোড় নিয়েছে সেনেটে আমারিয়ার বক্তব্যে।

বুধবার সেনেটে দেওয়া এক ভাষণে এমবাপ্পেকে কড়া ভাষায় আক্রমণ করেন আমারিয়া। তিনি দাবি করেন, ম্যাচ শেষে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালেও এমবাপ্পে তা প্রত্যাখ্যান করেন।

ঘটনাটিকে অসম্মানজনক উল্লেখ করে আমারিয়া বলেন, ''অরল্যান্ডো গিল প্রথমবার বিশ্বকাপ খেলছিল। গিল বিনয়ের সঙ্গে হাত বাড়িয়েছিল। কিন্তু এই ...ছেলে ওর সঙ্গে করমর্দন না করে মুখের ওপর চিৎকার করেছে। এটা কোনওভাবেই ফরাসি সংস্কৃতির পরিচয় নয়। একজন প্রকৃত ফরাসি এমন আচরণ করতেন না।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, এমবাপ্পে সেনেটর আমারিয়াকে ‘ঘৃণ্য নারী’ এবং ‘পদমর্যাদার অযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডা আরও তীব্র আকার ধারণ করে।

এর আগে সোশ্যাল মিডিয়ায় লেখা এক খোলা চিঠিতে আমারিয়া দাবি করেন, এমবাপ্পে যেন প্রকাশ্যে ক্ষমা চান। ক্ষমা না চাইলে তার পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছিলেন তিনি।

এদিকে মাঠের বাইরের এই বিতর্ক নিয়ে ফ্রান্স শিবিরে কোনও উদ্বেগ নেই বলে জানিয়েছেন প্রধান কোচ দিদিয়ের দেশঁ। মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের আগের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই বিতর্ক এমবাপ্পের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলেনি। দেশঁ বলেন, 'কিলিয়ান মানসিকভাবে খুব ভাল জায়গাতেই রয়েছে। আগামী ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।

  • সর্বশেষ