শিরোনাম
◈ ৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ◈ এমপি হিসেবে শপথ নিতে পারবেন বিএনপির সরোয়ার আলমগীর, প্রার্থিতা বৈধ ◈ ওভারটাইমে এসে ঘুম, হাজিরা দিয়ে চলে যান কর্মীরা, অনিয়মে তোলপাড় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে! ◈ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর আবারও তেলের বাজারে অস্বস্তি! ◈ ফিফা থেকে ১৮.৫ মি‌লিয়ন ডলার ‘পুরস্কার’ পাচ্ছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ইরানের হত্যার তালিকায় আমার নাম সবার ওপরে: ট্রাম্পের বিস্ফোরক দাবি ◈ আগামী ১০ জুলাই থেকে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৫ টাকা কমল স্বর্ণের দাম ◈ নিজের করা আইনেই ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ, অপরাধ প্রমাণ হ‌লে দল নি‌ষিদ্ধ ও সম্পদ বা‌জেয়াপ্ত হ‌তে পা‌রে ◈ যেকোনো মার্কিন হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করবে ও দ্বিগুণ হামলা চালাবে: ইরান

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ১২:২১ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফিফা থেকে ১৮.৫ মি‌লিয়ন ডলার ‘পুরস্কার’ পাচ্ছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন

স্পোর্টস ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই উপহার দিয়ে আলোচনায় আসে মিসর। ম্যাচে একসময় আলবিসেলেস্তেদের বিদায়ের শঙ্কাও তৈরি করেছিল আফ্রিকার প্রতিনিধিরা। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

যদিও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে, তবু এবারের বিশ্বকাপে মিসরের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে ফিফার প্রাইজমানি থেকে রেকর্ড ১৮.৫ মিলিয়ন মার্কিন ডলার পেতে যাচ্ছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

এবারের আসরে ইতিহাসও গড়েছে মিসর। নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে নিজেদের প্রথম জয় তুলে নেয় দলটি। পাশাপাশি একক কোনো বিশ্বকাপ আসরে প্রথমবারের মতো পাঁচটি ম্যাচ খেলেছে তারা।

আক্রমণভাগেও ছিল মিসরের সেরা পারফরম্যান্স। পুরো টুর্নামেন্টে ৮ গোল করে বিশ্বকাপের এক আসরে নিজেদের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ে ফারাওরা। বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে ওঠা দলটি শেষ পর্যন্ত দুটি জয়, দুটি ড্র ও একটি হার নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করে।

বর্তমান প্রাইজমানি কাঠামো অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতি ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য মিসর পাচ্ছে ২.৫ মিলিয়ন ডলার। মূল পর্বে জায়গা নিশ্চিত করায় তাদের প্রাপ্তি ১০ মিলিয়ন ডলার, আর শেষ ষোলোতে ওঠার কৃতিত্বে যোগ হয়েছে আরও ৬ মিলিয়ন ডলার।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের মোট আয় দাঁড়িয়েছে ১৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। এটি বিশ্বকাপের ইতিহাসে কোনো একক আসর থেকে মিসরের সর্বোচ্চ আর্থিক পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়