শিরোনাম
◈ ২০০২ সা‌লের বিশ্বকাপ ফাইনাল আবার খেলতে চাই, আমেরিকার লালকার্ড বিতর্কে ফিফাকে কটাক্ষ অলিভার কানের ◈ সান্তোস ক্লা‌বে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা! ◈ ইসরায়েলের হামলায় প্যালেস্টাইনের গোলরক্ষকের মৃত্যু! এখনও নীরব কেন ফিফা?   ◈ ইইউতে বড় ধাক্কা, নতুন বাজারে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের ◈ কলকাতায় সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার অবস্থান নিয়ে ভিডিও প্রকাশ! ◈ প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির (ভিডিও) ◈ সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী ◈ শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি, আরও গতিশীল হওয়ার প্রত্যাশা ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদন, পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি ◈ ট্রাম্পের হুমকির পরই ইরানে মার্কিন হামলা, নিহত ৮

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৯:০৫ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের হামলায় প্যালেস্টাইনের গোলরক্ষকের মৃত্যু! এখনও নীরব কেন ফিফা?  

স্পোর্টস ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস সংঘর্ষে মর্মান্তিক পরিণতি প্যালেস্টাইনের ফুটবলার সালিম আল-আশকারের। ইসরায়েলের বিমান হানায় সালিম প্রাণ হারিয়েছেন বলে দাবি প্যালেস্টাইনের ফুটবল সংস্থার। চমকপ্রদভাবে ওই ফুটবলারের মৃত্যুর পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও এখনও সরকারিভাবে এ নিয়ে ন্যূনতম বিবৃতি পর্যন্ত দেয়নি ফিফা। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থার ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীদের একাংশ।

গাজা ভুখণ্ডে সেই ২০২৩ সাল থেকে ইসরায়েল এবং হামাসের সংঘর্ষ চলছে। প্যালেস্টাইন ফুটবল সংস্থার দাবি, ‘গত ৩ বছরে ওই সংঘর্ষে সে দেশের হাজার হাজার ক্রীড়াবিদের মৃত্যু হয়েছে। সেই হাজারও ক্রীড়াবিদের মধ্যে একজন হলেন সালিম আল আশকার। ইসরায়েলি দখলদার বাহিনীর ছোড়া গুলিতে শহিদ হয়েছেন তিনি।’ আন্তর্জাতিক মহলের কাছে পিএফএর আর্জি, এই হত্যার বিচার হোক।

তুরস্কের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সালিম আল-আশকার স্থানীয় ক্লাব খাদমাত খান ইউনুসে খেলতেন। ৩২ বছর বয়সি ওই গোলরক্ষক মাস পাঁচেক আগেই বিয়ে করেন। তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। যুদ্ধ পরিস্থিতিতে বাড়িতে জ্বালানির সংকট মেটাতে রান্নার গ্যাসের খোঁজে বাইরে বেরিয়েছিলেন তিনি। কিন্তু আর ঘরে ফেরা হয়নি। ইসরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাঁর।

প্যালেস্টাইন ফুটবল সংস্থা বলছে, এই অসম সংঘাতের ফলে সে দেশের ফুটবল ব্যাপকভাবে প্রভাবিত। এই পরিস্থিতিতে ফিফা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ করা উচিত। কিন্তু আল আশকারের মৃত্যুর এক সপ্তাহ পরও ফিফা নীরব। বরং আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ব্যস্ত ফুটবলের বিশ্বকাপ নিয়ে। তাতেই ক্ষুব্ধ প্যালেস্টাইন ফুটবল সংস্থা-সহ ফুটবলপ্রেমীদের একাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়