শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ০৩:৩৯ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ডের সামনে এবার আরও কঠিন পরীক্ষা। শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা স্বীকার করলেও আর্জেন্টিনাকে অপরাজেয় মনে করছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন।

কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা বিশেষ সুযোগ। তবে আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়।

তিনি বলেন, ‘আর্জেন্টিনা অবশ্যই দুর্দান্ত দল। কিন্তু তারা অপরাজেয় নয়। আমরা তাদের হারানোর চেষ্টা করব। দক্ষিণ আমেরিকার দলগুলোর মানসিকতা সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে।’

অন্যদিকে, সুইজারল্যান্ডের অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড় রিকার্ডো রদ্রিগেজ প্রতিপক্ষকে নিয়ে অনেক বেশি সতর্ক। তিনি বলেন, আর্জেন্টিনার দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। পাশাপাশি তাদের একজন ভালো কোচ আছেন এবং বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসিও আছেন।

advertisement

এদিকে, কোয়ার্টার ফাইনালের আগে চোট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সুইজারল্যান্ড। দলের হয়ে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ তিন গোল করা ইয়োহান মানজাম্বি অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি। তাকে নিয়ে এখনো নিশ্চিত নন কোচ ইয়াকিন।

তিনি আরও বলেন, ‘এ ধরনের চোট এত দ্রুত সেরে ওঠে না। কী ধরনের চোট, সেটিও এখনো নিশ্চিত নই। যদি সে খেলার মতো অবস্থায় থাকে, অবশ্যই তাকে খেলাব। তবে কোনো ঝুঁকি নিতে চাই না।’

এ ছাড়া চোটের কারণে মিশেল এবিশার ও লুকা ইয়াকেজও এখনও দলের বাইরে রয়েছেন। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

 

  • সর্বশেষ