শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেফারিদের খেলা প‌রিচালনার মান নিয়ে ক্ষুব্ধ ইংল্যান্ডের কোচ টমাস টু‌খেল 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। জয়ের পর রেফারিদের তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। তার মতে, চলতি বিশ্বকাপে রেফারিংয়ের মান মোটেও সন্তোষজনক নয়।

আজতেকা স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচের ৫৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে থ্রি লায়ন্সদের বিপক্ষে একটি পেনাল্টিও দেওয়া হয়।

ম্যাচ শেষে বিবিসি স্পোর্টকে টুখেল বলেন, ‘রেফারিংয়ের মান আসলেই ভালো নয়। প্রধান রেফারি থেকে শুরু করে ফোর্থ অফিসিয়াল— কেউই নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারছেন না। এটাই আসল সত্যি।

মেক্সিকোর পাওয়া পেনাল্টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘পেনাল্টি দেওয়ার মতো কোনো স্পষ্ট বা বড় ভুল কি সেখানে হয়েছিল? একদমই না। এমন একটা পরিস্থিতিকে ভিএআর দিয়ে পেনাল্টিতে রূপান্তর করা হলো, যেখানে রেফারি প্রথমে ফাউলের বাঁশিই বাজাননি।

advertisement

ম্যাচের প্রথমার্ধে জুড বেলিংহামের মাত্র দুই মিনিটের ব্যবধানে করা জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে বিরতির ঠিক আগে হুলিয়ান কুইনোনেস মেক্সিকোর হয়ে একটি গোল শোধ করেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচটি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে। ৫৪ মিনিটে জ্যারেল কুয়ানসাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) রিভিউতে দেখা যায়, তিনি মেক্সিকোর হেসুস গ্যালার্দোর ওপর বিপজ্জনকভাবে বুট উঁচিয়ে ট্যাকল করেছিলেন।

এই ঘটনায় মেক্সিকোর সমর্থকরা উজ্জীবিত হয়ে উঠলেও, ৬০ মিনিটে হ্যারি কেইন পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন। ৬৯ মিনিটে মেক্সিকোর পক্ষে পেনাল্টি গেলে ম্যাচে ফেরে তারা।

ডি-বক্সের ভেতর কেইন মেক্সিকোর ব্রায়ান গুটিয়েরেজকে পেছন থেকে আঘাত করেছেন বলে মনে হলে, রেফারি মনিটরে ঘটনাটি দেখে পেনাল্টির নির্দেশ দেন। সেখান থেকে গোল করতে ভুল করেননি রাউল হিমিনেজ।

শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়েই মেক্সিকোর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ নরওয়ে। রোববার রাতে ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের জয় পায় তারা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার দিবাগত রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে।

  • সর্বশেষ