শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাহিদের আগুনে বোলিংয়ে ১৪১ রানেই অলআউট জিম্বাবুয়ে

নাহিদ রানার এক্সপ্রেস পেইসে পুড়ে ছারখার হলো জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আগে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি রিচার্ড এনগারাভার দল। মাত্র ১৪১ রানে অলআউট হয়েছে তারা। বল হাতে ৬ উইকেট তুলেছেন টাইগার স্পিডস্টার নাহিদ রানা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার বেন কারান এবং ব্রায়ান বেনেট শুরুটা ভালোই করেছিলেন। দেখেশুনে এগিয়েছেন। ব্যাট চালিয়েছেন রানও বের করেছেন। দলের ৩৬ রানের মাথাতে ভাঙে ওপেনিং জুটি। ১৯ বলে ১৮ রান করা কারান হয়েছেন রানআউট।

একই ওভারে সাজঘরে ফিরে যান বেনেটও। ২৪ বলে ১৭ রান করে বিদায় নেন তিনি। বেনেটকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ।

সেট দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। চারে নামা ক্রেইগ আরভিন মেরেছেন গোল্ডেন ডাক। তাকেও ফেরান তাসকিন। এরপর জিম্বাবুয়ের দুর্গে হানা দেন নাহিদ রানা। তারকা অলরাউন্ডার সিকান্দার রাজাকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন রানা। ১২ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান রাজা।

এরপর থেকে নিজের প্রতি ওভারেই উইকেট শিকার করেছেন নাহিদ রানা। একে একে বিদায় করেছেন ওয়েসলি মাধেভেরে, ক্লিভ মাদান্দে, ইনোসেন্ট কাইয়া এবং ব্র্যাড ইভান্সকে। কাইয়া এবং ইভান্সকে ফেরান একই ওভারে। তিনে নামা কাইয়া দারুণ লড়াকু ব্যাটিংয়ে খেলেছেন ৩৯ বলে ২৬ রানের ইনিংস।

৭০ রানের মধ্যেই ৮ উইকেট হারিয়ে একশ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কা জাগে জিম্বাবুয়ের। যদিও তা হয়নি। ৯ম উইকেটে অধিনায়ক রিচার্ড এনগারাভা এবং নিউম্যান নিয়ামহুরির জুটির সুবাদে ১০০ পার করে জিম্বাবুয়ের ইনিংস। চাপের মুখে দারুণ লড়াকু ব্যাটিংয়ে দলকে টেনেছেন দুই টেইলএন্ডার। সুযোগ বুঝে বের করেছেন বাউন্ডারিও। দলের বোর্ডে তুলেছেন রান।

সময়ের সাথে সাথে বড় হয়েছে নিউম্যান এবং এনগারাভার জুটি। টাইগার বোলাররা কোনোভাবেই ভাঙতে পারছিলেন না তাদের জুটি। ক্রিজে যেন আঠার মত লেগে যান দুজন।

জুটি ভেঙেছেন সেই নাহিদ রানা। ৪১ বলে ২৭ রান করা এনগারাভাকে করেছেন বোল্ড। শেষ পর্যন্ত ১৪১ রান করে থেমেছে জিম্বাবুয়ে। নিয়ামহুরি থামেন ৫১ বলে ৩৩ রান করে। তাকে ফিরিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের হয়ে ৬ উইকেট শিকার করেছেন নাহিদ রানা। ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ১ উইকেট তোলেন মিরাজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়