শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌পে ফ্রান্সের বিরু‌দ্ধে ইতিহাস গড়তে চায় মরক্কো

স্পোর্টস ডেস্ক : আ‌ফ্রিকার দল মর‌ক্কো চলতি বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও দুর্দান্ত পারফরম্যান্স করছে। গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ড্র করার পাশাপাশি স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে নকআউটে ওঠে দলটি। এরপর শেষ ৩২-এ নেদারল্যান্ডসকে টাইব্রেকারে বিদায় করে শেষ ষোলোতে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে। তবে এবার তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শেষ চারের টিকিটের লড়াইয়ে মরক্কোর প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্স।

বিশ্বকাপজুড়ে দারুণ ছন্দে থাকা ফ্রান্স শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। কিন্তু সেই ম্যাচে প্রত্যাশার তুলনায় কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল ফরাসিদের। দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর ৭০ মিনিটে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলেই জয় নিশ্চিত হয়।

সেই ম্যাচ থেকেই অনুপ্রেরণা নিতে পারে মরক্কো। প্যারাগুয়ে শুরু থেকেই ফ্রান্সকে স্বস্তিতে খেলতে দেয়নি। আগ্রাসী চাপ, কঠোর লড়াই এবং প্রতিটি বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে তারা ফরাসিদের ছন্দ নষ্ট করে দেয়।

ব্যক্তিগত দক্ষতায় ফ্রান্স এগিয়ে থাকলেও মরক্কো যদি একই রকম শৃঙ্খলাবদ্ধ ও লড়াকু ফুটবল খেলতে পারে, তাহলে কঠিন এই ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আশা দেখছেন বিশ্লেষকেরা।

টানা দ্বিতীয় বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করতে হলে তাই মরক্কোকে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। অন্যদিকে ফেবারিটের তকমা ধরে রেখে শিরোপার পথে এগিয়ে যেতে মরিয়া ফ্রান্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়