শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ১০:২২ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জা‌তিক ফুটবল থে‌কে বিদায় নি‌লেন নেইমার 

স্পোর্টস ডেস্ক : ব্রা‌জি‌লের জা‌র্সিতে আন্তর্জা‌তিক ফুটবল আর খেল‌বেন না নেইমার।এবা‌রের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে খেলতে নেমেছিল ব্রাজিল। কিন্তু শেষ ষোলোর বাধা পেরোতে না পারায় দলটির বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় প্রত্যাশার আগেই। সেই হতাশাজনক বিদায়ের পরই নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন।

জাতীয় দলের জার্সিতে দীর্ঘ এক যুগেরও বেশি সময় কাটানো নেইমার ম্যাচ শেষে বলেন, 'আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। মেট লাইফ স্টেডিয়ামে এর শুরু হয়েছিল এবং এখন এখানেই শেষ করলাম। এখন শেষ...।'

জাতীয় দলের হয়ে অসংখ্য গোল ও অ্যাসিস্টের মাধ্যমে তিনি ব্রাজিলের ইতিহাসের অন্যতম সফল ফুটবলার হিসেবে নিজের নাম লিখিয়েছেন। ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে নেইমারই সর্বোচ্চ গোল স্কোরার। ব্রাজিলের হয়ে ৮০টি গোল করেছেন তিনি।

এদিকে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলেও ক্লাব ফুটবল ছাড়ছেন না নেইমার। বর্তমানে তিনি খেলছেন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসে। এই ক্লাব থেকেই তার পেশাদার ফুটবল জীবনের সূচনা হয়েছিল।

ইউরোপ ও মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় কাটানোর পর শৈশবের ক্লাবে ফিরে আসেন তিনি। সান্তোসে ফিরে সমর্থকদের আবেগঘন অভ্যর্থনা পান এবং আবারও ক্লাবটির আক্রমণভাগের মূল মুখ হয়ে ওঠেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়