শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ১০:১৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার অবসর নি‌য়ে বারবার প্রশ্ন করা সময়ের অপচয়: রোনাল‌দো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রি- কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে মঙ্গলবার রাতে মাঠে নামবে পর্তুগাল। যদিও ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বেশিরভাগ প্রশ্ন ছিল তাঁর অবসর প্রসঙ্গে।  

ফুটবলের জন্য যা কিছু করার ছিল, সবই করেছেন বলে বিশ্বাস ৪১ বছর বয়সী মহাতারকার। তাই বিশ্বকাপের ফল যাই হোক, তৃপ্তি নিয়েই বিদায় নেবেন বলে জানিয়েছেন পর্তুগাল অধিনায়ক। আর এই প্রশ্নও বারবার উঠুক তিনি চান না।

রোনালদো বলেন, খেলায় যা-ই ঘটুক না কেন, ক্রিশ্চিয়ানো এখান থেকে হাজার ভাগ পরিষ্কার বিবেক নিয়েই বিদায় নেবে। ১০০ শতাংশ নয়, ১০০০ শতাংশ পরিষ্কার। আমি ফুটবল এবং আমার জীবনের জন্য যা কিছু দেওয়ার, সবই দিয়েছি। আবেগ, ইচ্ছা- সব দিয়েছি। কোনো অভাব বা প্রয়োজনের তাগিদে আমি খেলিনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, জীবনে আমি খুব ভালো অবস্থানে আছি। আমি খেলেছি শুধু ফুটবল খেলার প্রতি ভালোবাসা থেকে।

অবসর নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন রোনালদো, ‘কয়েক বছর আগে যেমনটা বলেছিলাম, আমি যখন চাইব তখনই থামব, আপনারা যখন চাইবেন তখন নয়। আমি মনে করি, একই প্রশ্ন বারবার করা সময়ের অপচয়। আমি নিজের দিকে মনোযোগ টানতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকাল আমরা ভালো খেলি এবং পরের রাউন্ডে যাওয়ার বিশ্বাস রাখি।

বিশ্বকাপ জিততে না পারলেও নিজের অর্জন খাটো হয়ে যাবে না বলে মনে করেন রোনালদো। তাঁর কথায়, ‘বিশ্বকাপ জিতলে আমি আরও বড় ক্রিস্তিয়ানো হয়ে যাব না, আবার না জিতলেও ছোট হয়ে যাব না। জীবনে আমার কোনো কিছুর অভাব নেই। ঈশ্বর আমার প্রতি অত্যন্ত সদয় হয়েছেন এবং আমি যা কখনও জেতার আশা করিনি, তার চেয়েও বেশি দিয়েছেন। এখন প্রতিটি মুহূর্ত উপভোগ করাই মূল বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়