শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানডে সিরিজের প্রথম ম‌্যা‌চে আজ বাংলা‌দেশ-জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি 

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে হতাশাজনক হারের ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি। তবে সেই অধ্যায় পেছনে ফেলে এবার নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। আজ (৬ জুলাই) শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলা‌দেশ সময় দুপুর দেড়টায় সি‌রি‌জের প্রথম ম‌্যাচ শুরু হ‌বে। এই ভিন্ন ফরম্যাটে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে প্রস্তুত মেহেদী হাসান মিরাজের দল। টেস্টের ব্যর্থতা নয়, এখন পুরো মনোযোগ ওয়ানডে সিরিজে ভালো করার দিকে।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, টেস্টের ফলাফল নিয়ে আর ভাবতে চান না তারা। জিম্বাবুয়েকে ভালো অনুশীলন সুবিধা দেওয়ার জন্য ধন্যবাদ। গত কয়েকদিনের প্রস্তুতি খুব ভালো হয়েছে। টেস্টে আমরা ভালো খেলতে পারিনি, তবে সেটি এখন অতীত। ওয়ানডে ভিন্ন ফরম্যাট, তাই আমরা এখন নিজেদের লক্ষ্যেই মনোযোগ দিচ্ছি।

জিম্বাবুয়ের কন্ডিশন বরাবরই উপমহাদেশের দলগুলোর জন্য কঠিন। বিশেষ করে নতুন বলে শুরুটা সামলানো বড় পরীক্ষা। সেই বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন মিরাজ।

এখানে শুরুতে ১০ থেকে ১৫ ওভার ব্যাটারদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে। ওই সময় দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং ভালো জুটি গড়তে হবে। জিম্বাবুয়ে নিজেদের কন্ডিশনে ভালো দল, তাই মোমেন্টাম ধরে রাখা গুরুত্বপূর্ণ। দর্শকদের সমর্থনও দারুণ, আশা করি দুই দলই ভালো সমর্থন পাবে।

গত কয়েকদিনের অনুশীলনে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। মিরাজের বিশ্বাস, প্রস্তুতিটা কাজে লাগাতে পারলে ওয়ানডেতে ভিন্ন চিত্র দেখা যাবে।

খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটিং ও বোলিং—দুই ইউনিটই ভালো অনুশীলন করেছে। আমরা উইকেট এবং এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, তা বুঝতে পেরেছি। সবার প্রস্তুতি ভালো, এখন ইতিবাচক ক্রিকেট খেলাই লক্ষ্য।

অধিনায়ক বিশেষভাবে আশাবাদী দলের দুই ক্রিকেটারকে নিয়েও। তরুণ পেসার নাহিদ রানার সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, রানা আমাদের জন্য খুবই রোমাঞ্চকর বোলার। সাম্প্রতিক সিরিজগুলোতে তার বোলিং দারুণ ছিল, যা দলের জন্য ইতিবাচক। লিটন দাস আগের সিরিজে চোটের কারণে খেলতে পারেনি, তবে সে দলে ফিরেছে। গত কয়েকদিন সে ভালো করছে বলে আশা করছি।

টেস্টে হারের হতাশা পেছনে ফেলে এবার ওয়ানডেতে নতুন গল্প লেখার সুযোগ বাংলাদেশের সামনে। সেই গল্পের শুরুটা ভালো করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়