শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেপ ভা‌র্দের খে‌লোয়াড়রা আমার থেকে জার্সি চাইলো, আবার আমাকেই লাথি মারলো: মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিরুদ্ধে মরিয়া হয়ে লড়লো কেপ ভার্দে। ভোজিহাদের লড়াই হৃদয় জিতে নিল সবার। শেষমেশ অবশ্য লিওনেল মেসিই জিতলেন।

ম্যাচ শেষে কেপ ভার্দের খেলোয়াড়দের অনুরোধে মেসি তাঁদের সঙ্গে ছবি তোলেন এবং মজার ছলে বলে বসেন, কেপ ভার্দের ফুটবলাররা আমার জার্সি চেয়েছিল,আর মাঠে ওরাই আমাকে বেশ কষে ট্যাকল করেছে। ম্যাচে কেপ ভার্দে মেসিকে খুব কড়া ভাবে মার্ক করে। তাঁকে মোট ৫ বার ফাউল করা হয়। খেলার শেষে দেখা যায় মেসির কপাল ফুলে রয়েছে। 

ম্যাচ নিয়ে প্রতিক্রিয়ায় মেসি বলেন, শুধু কোয়ালিফাই করাই যথেষ্ট নয়, নকআউট পর্বের আগে ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে।

ইনস্টাগ্রামে মেসি লেখেন, আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। তবে কষ্ট করে হলেও, কীভাবে ম্যাচটা জিততে হবে, সেটাও জানতাম। স্পেন এবং উরুগুয়ের পয়েন্ট কাড়া সহজ নয়। কেপ ভার্দে ফ্লুকে সেটা পায়নি। খেলে অর্জন করতে হয়েছিল। তাই প্রথম গোল পাওয়া নিয়ে ভাবনায় ছিলাম। গোলের পর ভেবেছিলাম এবার কিছুটা সহজ হয়ে যাবে। কিন্তু উল্টো হয়। অনেকেই ভাবে অনামী প্রতিপক্ষ সাধারণত দুর্বল হয়। কিন্ত সেটা নয়। বিশ্বকাপের মঞ্চে সব দল সমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়