শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০১:২২ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হলান্ডের জোড়া গোলে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে ব্রাজিল

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্লিং হলান্ডের দুর্দান্ত জোড়া গোলে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। দীর্ঘ সময় গোলশূন্য লড়াইয়ের পর নরওয়ের এই তারকা স্ট্রাইকার পরপর দুই গোল করে ইউরোপের দলটিকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছেন। ফলে বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কা এখন তীব্র হয়ে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে।

শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। চতুর্থ মিনিটে প্যাট্রিক বার্গের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে প্রথমার্ধে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস। তার শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ব্রাজিল। বদলি হিসেবে নেমেই সহজ সুযোগ নষ্ট করেন এনদ্রিক। পরে রায়ানের দূরপাল্লার জোরালো শটও দারুণ সেভে ফিরিয়ে দেন নিল্যান্ড। গোলের খোঁজে হাইড্রেশন ব্রেকের আগে রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জায়গায় নেইমার এবং দানিলোকে মাঠে নামান ব্রাজিল কোচ।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৭৯ মিনিটে। ডান প্রান্ত থেকে ভেসে আসা নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে গোল করে নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আর্লিং হলান্ড।

ব্রাজিল তখনও সমতায় ফেরার চেষ্টা করছিল। কিন্তু সেই সুযোগ আর দেয়নি নরওয়ে। ম্যাচের শেষ দিকে আবারও ব্রাজিলের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন হলান্ড। তার জোড়া গোলে নরওয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় এবং কোয়ার্টার ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে যায়।

এখন ম্যাচে ফিরতে ব্রাজিলের প্রয়োজন অলৌকিক প্রত্যাবর্তন। অন্যদিকে হলান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাস গড়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে নরওয়ে।

ব্রাজিলের একাদশ: অ্যালিসন; ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল, মারকিনিয়োস, দানিলো; গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথেউস কুনিয়া।

নরওয়ের একাদশ: ওরইয়ান নিল্যান্ড; মোলার উলফে, হেগেম, ক্রিস্টোফার আজের, জুলিয়ান রিয়েরসন; প্যাট্রিক বার্গ, সান্দের বের্গে, মার্টিন ওডেগার্ড; আন্তোনিও নুসা, আর্লিং হলান্ড ও আলেকজান্ডার সোরলোথ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়