শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে চমক দেখা‌নো কেপ ভার্দের ফুটবলাররা দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন

স্পোর্টস ডেস্ক :  প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই রূপকথার জন্ম দিয়েছে কেপ ভার্দে। স্পেন-উরুগুয়ে পর সৌদি আরব- গ্রুপ পর্বে এই তিন দেশের বিপক্ষে ড্র করে তারা। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউটে জায়গা করে নেয় কেপ ভার্দে। শুধু তাই নয়, শেষ ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে তারা।

দুবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে, ম্যাচ যায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ৩–২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কেপ ভার্দে।

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর দেশে ফিরে বীরোচিত সংবধর্না পেয়েছেন কেপ ভার্দের ফুটবলাররা। বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথার অন্যতম নায়ক গোলরক্ষক ভোজিনহা।

সংবধর্নার সময় তিনি বলেন, ‘আমরা খুব খুশি ও বিশ্বকাপযাত্রা নিয়ে গর্বিত। কিন্তু আমরা আরও কিছু চেয়েছিলাম। ’
বিশ্বকাপে কেপ ভার্দের অবিশ্বাস্য যাত্রায় বড় ভূমিকা ছিল ভোজিনহার। স্পেনের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচেই তিনি সাতটি সেভ করে দলকে গোলশূন্য ড্র এনে দেন।

এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচেও গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করেন তিনি। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আবারও নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন, সেদিন তার সেভের সংখ্যা ছিল তিনটি।

তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। শেষ বত্রিশের সেই রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দে ৩-২ গোলে হারলেও আটটি সেভ করেন ভোজিনহা। পুরো টুর্নামেন্টে চার ম্যাচে মোট ১৮টি সেভ করেছেন কেপ ভার্দের এই গোলরক্ষক। বয়সের তুলনায় তার ফিটনেস, প্রতিক্রিয়া আর নেতৃত্ব মুগ্ধ করেছে সমর্থকদের।

  • সর্বশেষ