শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ১২:২৯ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে দুশ্চিন্তায় নরওয়ে, অসুস্থ হয়ে পড়েছেন একাধিক ফুটবলার

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় দুশ্চিন্তায় পড়েছে নরওয়ে। চোট থেকে ফেরা বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার জুলিয়ান রিয়েরসনের ফিটনেস নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি, দলের কয়েকজন খেলোয়াড় কাশি ও শ্বাসতন্ত্রের জ্বালাপোড়ার সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন প্রধান কোচ স্তালে সোলবাক্কেন। এ তথ্য প্রকাশ করেছে নরওয়ের সংবাদপত্র 'ভিজি'।

বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই সমস্যার সঙ্গে জড়িত রয়েছেন সেই পজিশনের একজন খেলোয়াড়, যিনি ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে সামলানোর দায়িত্ব পেতে পারেন।

গত দুই দিন ব্যথামুক্তভাবে অনুশীলন করায় রিয়েরসন আবারও একাদশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তিনি এখনো পুরোপুরি ফিট নন। আর তিনি খেলতে না পারলে তার বদলি হিসেবে মাঠে নামার সম্ভাবনা থাকা মার্কাস হোলমগ্রেন পেডারসেনের নামও শ্বাসতন্ত্রের উপসর্গের প্রসঙ্গ উঠে এসেছে।

পেডারসেন অসুস্থ কি না? এমন প্রশ্নের জবাবে নরওয়ে কোচ সোলবাক্কেন বলেন, অসুস্থ নন। তবে স্বীকার করেন, তার কিছুটা কাশি এবং গলার সমস্যা রয়েছে।

এতে নরওয়ের ডান প্রান্তের রক্ষণভাগ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। গ্রুপ পর্বে সেনেগালের বিপক্ষে ম্যাচের শুরুতেই চোট পান রিয়েরসন। এরপর থেকে তিনি আর মাঠে নামেননি। ভিজির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বিশ্লেষকদের ধারণা, রিয়েরসন যতক্ষণ শারীরিকভাবে সক্ষম থাকবেন ততক্ষণ খেলবেন। পরে প্রয়োজন হলে তার জায়গায় নামানো হতে পারে পেডারসেনকে।

নিউ জার্সির আবহাওয়াও এ ক্ষেত্রে আলোচনায় এসেছে। ভিজিকে দেওয়া সাক্ষাৎকারে চিকিৎসক ড. কাভেহ রাশিদি বলেন, কাশি বা গলায় জ্বালাপোড়া মানেই সব সময় অসুস্থতা নয়। শুষ্ক বাতাস, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এয়ার কন্ডিশনার) কিংবা শ্বাসনালির সাময়িক জ্বালাপোড়ার কারণেও এমন হতে পারে।

তবে তিনি সতর্ক করে বলেন, একটি দল দীর্ঘ সময় একসঙ্গে থাকলে শ্বাসতন্ত্রের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আর উচ্চ পর্যায়ের ক্রীড়াবিদদের ক্ষেত্রে সামান্য উপসর্গও পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।

বিশ্বকাপের শেষ ষোলোর এই ম্যাচে নিউ জার্সিতে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটি বাংলাদেশ সময় আজ রোববার দিনগর রাত দুইটায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়