শিরোনাম
◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৯:৩৬ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে বিচার করার যোগ্যতা কারও নেই, বল‌লেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিশ্বকাপ দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, আমাকে বিচার করার যোগ্যতা কারও নেই।’ তার এমন মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

আগামীকাল রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচের আগে দলটির কোন আনচেলত্তি বলেছেন, ‘আমি ফুটবল বুঝি কি না, সেটা জানি না। তবে ফুটবল বুঝি কি না, সেই বিচার করার যোগ্যতাও কারো নেই। কোচ হিসেবে এক হাজার চার শর বেশি ম্যাচ পরিচালনা করেছি। ফুটবল পুরোপুরি বোঝার জন্য হয়তো এটা যথেষ্ট নয়।

তবে অভিজ্ঞতা যে খুব বেশি কম, তা-ও নয় ‘তিনি আরও বলেন, ‘আমার চেয়ে একজন মানুষেরই বেশি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে; তিনি স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি দুই হাজারের বেশি ম্যাচে কৌশল সাজিয়েছেন। সবার পরামর্শ আমি অবশ্যই মাথা পেতে নিই। তবে আমাকে উপদেশ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি যদি কেউ থাকেন, তিনি শুধুই অ্যালেক্স ফার্গুসন।’

আরলিং হালান্ডের মতো ফুটবলার থাকায় নরওয়ের বিপক্ষে ম্যাচটা যে সহজ হবে না, সেটাই স্মরণ করিয়ে দিলেন আনচেলত্তি, ‘বিশ্বকাপের বাকি পথটুকু কঠিন হবে। নকআউট পর্বে কৌশল বা টেকনিকের চেয়ে বড় হয়ে ওঠে মানসিক দৃঢ়তা। নরওয়ে দারুণ একটি দল। ওদের হালান্ডের মতো ফুটবলার আছে। সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমাদের জন্য কাজটা সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী যে একটা দারুণ ম্যাচ উপহার দেব।

  • সর্বশেষ