শিরোনাম
◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুর স্বপ্ন পূরণ করলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মাঠের লড়াই যখন তুঙ্গে, তখন মাঠের বাইরে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

ভেনেজুয়েলার ১০ বছর বয়সী আন্দ্রেস মিয়েলেস লড়ছে জীবনের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গে। ভয়াবহ দুটি ভূমিকম্পে পরিবারের সদস্যদের হারানোর পাশাপাশি নিজের একটি পা-ও হারিয়েছে সে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছোট্ট এই ফুটবলভক্ত।

এমন পরিস্থিতিতেও আন্দ্রেসের একটি ছোট্ট ইচ্ছা ছিল। প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি স্টিকার সংগ্রহ করে তা বিশ্বকাপের অ্যালবামে সংরক্ষণ করতে চেয়েছিল সে। শিশুটির সেই আকাঙ্ক্ষার কথা পৌঁছে যায় পর্তুগিজ তারকার কাছে।

ভক্তের ইচ্ছা অপূর্ণ রাখেননি রোনালদো। নিজের একটি ভিডিও বার্তার পাশাপাশি স্বাক্ষর করা একটি জার্সি এবং কাঙ্ক্ষিত স্টিকার পাঠিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছেন সাংবাদিক গ্যাবি আরোচার।

ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘হ্যালো আন্দ্রেস, তুমি কেমন আছো? তোমাকে ভালোবাসা পাঠানোর জন্যই ভিডিওটি করেছি। জানি, তুমি আমার খুব বড় ভক্ত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি চাই তুমি আমার একটা ম্যাচ দেখতে আসো। একসঙ্গে উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম। সাহস রেখো বন্ধু।

ছোট্ট ভক্তের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন রোনালদো। অবশ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নজির এর আগেও বহুবার গড়েছেন পর্তুগিজ এই ফুটবল কিংবদন্তি।

  • সর্বশেষ