শিরোনাম
◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ‌র্জেন্টিনা কখনো হাল ছাড়ে না: ‌কোচ স্কালোনি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকা‌পে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন‌দের বিরু‌দ্ধে দারুণ খে‌লে‌ছে কেপ ভা‌র্দে। ম্যাচের দীর্ঘ একটা সময় মনে হচ্ছিল ফিফা র‍্যাংকিংয়ের ৬৭ তম দলের কাছে অঘটনের শিকার হবে না তো বর্তমান চ্যাম্পিয়নরা! পুরো ম্যাচে কেপ ভার্দে যে আত্মবিশ্বাস আর লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে, তা সত্যিই অসাধারণ। অনেক দিন মনে রাখার মতো এক পারফরম্যান্স। এক মুহূর্তের জন্যও তারা নিজেদের গুটিয়ে নেয়নি। বরং চোখে চোখ রেখে লড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে।

ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দেখিয়েছে কিভাবে প্রত্যাবর্তন করতে হয়। ১২০ মিনিটের স্নায়ুচাপ আর চরম উত্তেজনার এক রুদ্ধশ্বাস জয়ের পর যখন বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত হলো, তখন লিওনেল স্কালোনির কথাতেও যেন ফুটে উঠল সেই স্বস্তির নিঃশ্বাস।

চোখেমুখে স্পষ্ট আবেগ এবং তখনও উত্তেজনায় বুকের ধড়ফড়ানি কমেনি, এমন অবস্থায় আলবিসেলেস্তেদের দায়িত্ব নেওয়ার পর অন্যতম এক হৃদয়স্পর্শী প্রতিক্রিয়া জানালেন এই কোচ। তিনি জোর দিয়ে বলেন, ‘এই দল কখনো হাল ছাড়ে না।

এরপর স্বস্তি আর আবেগের মিশেলে তিনি স্বীকার করেন, ‘কোচ হিসেবে আমার ১০০তম ম্যাচে হেরে যাওয়াটা হতো অনেক খারাপ, কিন্তু ফুটবল এমনই অনিশ্চিত। ’

অতিরিক্ত সময়ের নাটকীয় সমাপ্তির পর মাঠের সাইডলাইনে দাঁড়িয়ে চিন্তিত স্কালোনি বলেন, ‘এটি ছিল অত্যন্ত কঠিন একটি ম্যাচ। তবে ইতিবাচক দিকটি হলো, এই দল কখনোই আশা ছাড়ে না। আমি আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাই; মানুষ যখন বলে কোনো প্রতিপক্ষই সহজ নয়... আজ তারা প্রমাণ করেছে যে তারা সত্যিই বড় একটি দল। আবেগ সরিয়ে রেখে মাঠের ফুটবলের দিকে নজর দিলে দেখা যায় আজ আর্জেন্টিনা বেশ ধুঁকছিল।

তবে স্কালোনি মূলত প্রতিকূল পরিস্থিতিতেও খেলোয়াড়দের শারীরিক পরিশ্রম এবং জয় ছিনিয়ে আনার সাহসের প্রশংসা করেন। তিনি বলেন, ‘এটাই আর্জেন্টিনা, যারা বিষয়টি বোঝেন না তাদের জন্য এটি বোঝা কঠিন।

  • সর্বশেষ