শিরোনাম
◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ১০:৪২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসার গোলও করেন, আবার লেখেনও! নরওয়েকে শেষ ষোলোয় তোলা এই তারকার বই এখন বেস্টসেলার

স্পোর্টস ডেস্ক : আইভরি কোস্টের বিরুদ্ধে তাঁর গোলেই এগিয়ে গিয়েছিল নরওয়ে। সেই আন্তেনিও নুসার পরিচয় শুধুমাত্র ফুটবলারই নয়। তার পাশাপাশি নরওয়ের এই অ্যাটাকিং মিডফিল্ডার পরিচিতি পাচ্ছেন লেখক হিসাবেও। বিশ্বকাপ চলাকালীনই নুসার লেখা বই, ‘এভরিথিং স্টার্টস ইউথ ড্রিম’ এখন সে দেশের বেস্ট সেলার! ---- সংবাদপ্রতি‌দিন

জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নুসা। গত মে মাসেই প্রকাশ পেয়েছে তাঁর এই বইটি। তাঁর আত্মজীবনী মূলক বইটি লিখেছেন তিনি। এই বইটি নিয়ে নরওয়ের বিখ্যাত সংবাদপত্র ‘ভিজি’ তাদের সমালোচনায় লিখেছে, ‘এই বইয়ের মাধ্যমে নুসা তাঁর জীবনের বিশেষ কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরতে চেয়েছেন।’ এই বইতে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে একজন উঠতি ফুটবলারের জীবন কাহিনি। এই বইতেই নুসা নিজের আদর্শ হিসাবে তুলে ধরেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে। এই ব্রাজিলের বিরুদ্ধেই তাঁদের আগামী রবিবার খেলতে হবে এবারের বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল।

নরওয়ের সংবাদপত্রটিকে এই বই প্রকাশের সময় নুসা বলেছিলেন, ‘এটি শুধু মাত্র একটি আত্মজীবনীমূলক গ্রন্থ হয়ে থাকুক তা আমি চাই না। আগামী প্রজন্মের সামনে স্বপ্ন পূরণ করার জন্য একটা পথ বলে দেওয়ার মাধ্যমও হোক এই বই। কীভাবে আগামীতে তারা একাধিক বাধা টপকে এগিয়ে যাবে তার একটা দিশা দেওয়ার চেষ্টা করেছি।’ রাউন্ড অব থার্টি টু তে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে নরওয়ে। তাদের হয়ে প্রথম গোলটি করেন নুসা। সেই গোল শোধও করে দেয় আইভরি কোস্ট। তারপর আর্লিং হালান্ড ম্যাচের শেষের দিকে জয়সূচক গোলটি করেন।

উল্লেখ্য, দ্বিতীয়বার খেলতে নেমেই বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে নরওয়ে। ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে প্রথমবার খেলেছিল দলটি। প্রথম ম্যাচে মেক্সিকোকে ১-০ হারায় নরওয়ে। পরের ম্যাচে শক্তিশালী ইটালির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু ১-০ হারতে হয় নরওয়েকে। তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র। স্রেফ গোল না করার জেরে শেষ হয়ে যায় নরওয়ের বিশ্বকাপ অভিযান। তবে এবার নরওয়ের সামনে কঠিন প্রতিপক্ষ ব্রাজিল।

  • সর্বশেষ