শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৩:৫৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির কর্নার থেকে তৃতীয়বার এগিয়ে আর্জেন্টিনা, কেপ ভার্দের বিপক্ষে ৩-২ লিড

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আবারও এগিয়ে গেল আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতার পর অতিরিক্ত সময়েও গোলের রোমাঞ্চ অব্যাহত রয়েছে। ১১১ মিনিটে তৃতীয়বারের মতো লিড নেয় লিওনেল স্কালোনির দল। বর্তমানে স্কোরলাইন ৩-২।

ম্যাচের প্রথমার্ধের ২৯তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ডেরয় দুয়ার্তের দারুণ গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। এরপর নির্ধারিত সময় শেষ হলেও কোনো দল এগোতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

অতিরিক্ত সময়ের ৯৩তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে লিসান্দ্রো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাঁ প্রান্ত থেকে ভেতরে কেটে এসে সিডনি কাবরালের অসাধারণ বাঁকানো শটে ২-২ সমতায় ফেরে কেপ ভার্দে।

এরপরও হাল ছাড়েনি আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের ১১১তম মিনিটে লিওনেল মেসির নেওয়া নিখুঁত কর্নার বক্সের মধ্যে ভেসে আসে। সবার ওপরে উঠে শক্তিশালী হেড করেন ক্রিস্টিয়ান রোমেরো। তবে বলটি জালে যাওয়ার আগে কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্হেসের হাতে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়।

advertisement

এ কারণে গোলটি শেষ পর্যন্ত রোমেরোর পরিবর্তে আত্মঘাতী গোল হিসেবে নথিভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেভাবেই নথিভুক্ত হোক, এই গোলে ৩-২ ব্যবধানে আবারও এগিয়ে গেছে আর্জেন্টিনা।

ম্যাচে এর আগে মেসি চলতি বিশ্বকাপে নিজের সপ্তম এবং বিশ্বকাপ ক্যারিয়ারের ২০তম গোল করেন। টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।

অতিরিক্ত সময়ের শেষ ভাগে এখন ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

 

  • সর্বশেষ