শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০১:৪৮ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমার্ধে অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে স্পেন

মিকেল ওয়ারজাবালের একমাত্র গোলে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্পেন। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখানো স্প্যানিশরা ৩৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়।

বাঁ প্রান্ত দিয়ে মার্ক কুকুরেয়ার নিচু ক্রসে দারুণ ফিনিশিং করে অস্ট্রিয়ার জালে বল পাঠান ওয়ারজাবাল। চলতি টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল। এর আগে অবশ্য ফাউলের কারণে স্পেনের একটি গোল বাতিল হয়েছিল।

গোল হজমের পর প্রথমার্ধের শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রিয়া। ৪৩তম মিনিটে জাভার শ্লাগার বক্সের বাইরে থেকে শট নিলেও তা সহজেই তালুবন্দি করেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন।

অন্যদিকে বিরতিতে যাওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পায় স্পেন। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৪৫+২) অ্যালেক্স বায়েনার প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে লামিন ইয়ামালের কোণাকুণি শটও চমৎকার দক্ষতায় রুখে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক শ্লাগার।

ফলে একাধিক সুযোগ তৈরি করেও আর গোলের দেখা পায়নি স্পেন। প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়েই ড্রেসিংরুমে যায় লা রোজা।

'

  • সর্বশেষ