শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ১২:৫৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন পুরো বিশ্ব। মাঠের খেলার পাশাপাশি আলোচনায় ফুটবলারদের ব্যক্তিজীবন। 

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিজীবনও নতুন করে আলোচনায় এসেছে। তার সঙ্গে প্রেমের গুঞ্জনে বারবার উঠে আসছে স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর নাম।

যদিও এমবাপ্পে বা এস্টার—কেউই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি, তবু গত কয়েক মাসে একাধিকবার তাদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়েছে।

২০০০ সালের ২৬ জানুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে জন্ম এস্টার এক্সপোসিতোর। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। ২০১৮ সালে নেটফ্লিক্সের বিশ্বজুড়ে জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘এলিট’-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

advertisement

এক সাক্ষাৎকারে এস্টার বলেছিলেন, ‘এলিট আমার জীবন পুরো বদলে দিয়েছে। এর আগে সিনেমা ও টেলিভিশনে কাজ করলেও এই সিরিজের পর বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আমাকে চিনতে শুরু করে।’

ইনস্টাগ্রামে তার অনুসারী ২ কোটি ৪০ লাখের বেশি। সেখানে সিনেমার শুটিং, ফ্যাশন ক্যাম্পেইন, ভ্রমণ এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত নিয়মিত ভাগ করে নেন তিনি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইনস্টাগ্রাম আমার জীবনের খুব ছোট একটি অংশ। সুযোগ পেলেই ফোন থেকে দূরে থাকার চেষ্টা করি।’

চলতি বছরের এপ্রিলে প্যারিসে কিলিয়ান এমবাপ্পে এবং এস্টারের নৈশভোজ করতে দেখা যায়। বিশ্বকাপ শুরুর আগে স্পেনের ইবিজাতেও দুজনকে একসঙ্গে দেখা গেছে।

এরপর থেকেই সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে এস্টার শুধু বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলব না। তবে আমি ভালো আছি।’

 

  • সর্বশেষ