শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আর্জেন্টিনাকে সরিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফ্রান্স 

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনাকে হটিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন কিলিয়ান এমবাপ্পেরা। র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থেকে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ফ্রান্স। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭০.৭০। ওই সময় শীর্ষে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দুইয়ে স্পেন। তাদের রেটিং পয়েন্ট ছিল যথাক্রমে ১৮৭৭.২৭ এবং ১৮৭৪.৭১।

বি শ্বকা‌পের গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২ মিলিয়ে টানা চারটি ম্যাচ জিতেছে ফ্রান্স। এই চার ম্যাচে তারা অর্জন করেছে মোট ৪৫.৫৪ রেটিং পয়েন্ট। তাদের মোট রেটিং পয়েন্ট এখন ১৯১৬.২৪। দুই নম্বরে নেমে যাওয়া আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট ১৯০৭.৪০। আর ১৮৭৯.৫৮ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে আছে স্পেন।

চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। এক ধাপ করে এগিয়ে পাঁচ, ছয় ও সাত নম্বরে যথাক্রমে আছে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডস। আর তিন ধাপ পিছিয়ে রোনালদোর পর্তুগালের অবস্থান আট নম্বরে। পাঁচ ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে মেক্সিকো। আর বেলজিয়ামের অবস্থান দশ নম্বরে।

  • সর্বশেষ