শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসনিয়াকে হা‌রি‌য়ে ‌শেষ ষোলোতে যুক্তরাস্ট্র, প্রতিপক্ষ বেলজিয়াম 

স্পোর্টস ডেস্ক : এবার আর পে‌রে উঠ‌লো না বস‌নিয়া। বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে তা‌দের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম অ‌র্ধে বালোগান গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। দ্বিতীয় হাফে লিড দ্বিগুণ করেন মালিক তিলমান। এই জয়ে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দাঁড়ালো বেলজিয়াম। আগামী ৭ জুলাই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

২০০২ সালের পর বিশ্বকাপে শেষ ষোলোতে জায়গা করে নিল যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফলতম আসর ছিল ১৯৩০ বিশ্বকাপে। সেবার তৃতীয় হয়েছিল তারা। 

প্রথম হাফে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। আক্রমণ ও বল দখলে বসনিয়া থেকে অনেক এগিয়ে ছিল পচেত্তিনোর দল। যদিও প্রথম গোল পেতে দেরি করে তারা। ৪৫তম মিনিটে স্ট্রাইকার বালোগানের গোল যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। 

মালিক তিলমান বালোগানকে লক্ষ্য করে পাস বাড়ানোর চেষ্টা করেন। তবে বলটি বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে শেষ পর্যন্ত চলে যায় বালোগানের পায়ে। সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেননি যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার। একা পেয়ে গোলরক্ষক ভাসিলজকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে।

দ্বিতীয় হাফে অবশ্য কিছুটা লড়াই করে বসনিয়া। তার উপর বসনিয়ার এক খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের গোল স্কোরার বালোগান। তবে এই সুযোগটা কাজে লাগাতে পারেনি বসনিয়া। 

উল্টো ৮২তম মিনিটে বসনিয়ার জালে আরও এক গোল করে যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে গোল করেন মালিক তিলমান। তাতেই যুক্তরাষ্ট্রের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। নির্ধারিত সময়ের পর ১০ মিনিটে বাড়ানো হয়। তবে গোল করতে পারেনি কোনো দল। ফলে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল বসনিয়া।

  • সর্বশেষ