শিরোনাম
◈ রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের প্রতিটি জেলা ◈ খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার ◈ বিশ্বকাপ থে‌কে বিদা‌য়ের পর জার্মানির কোচ হচ্ছেন ক্লপ?   ◈ বাংলা‌দেশ সফ‌রে আস‌বে ভারতীয় দল, সিরিজের জন্য দরপত্র আহ্বান বিসিবির ◈ আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ◈ ফেসবুক-মেসেঞ্জারেও যৌন হয়রানি হলে হবে শাস্তি, আসছে নতুন আইন ◈ ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশীদারিত্ব কমছে, বাড়ছে ভারতের উপস্থিতি ◈ সব সূচকে রেকর্ড, জিরো ওয়েটিং টাইমে ফিরেছে চট্টগ্রাম বন্দর ◈ জাপানের সঙ্গে গভীর হচ্ছে সম্পর্ক, বাড়ছে উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা ◈ বাংলাদেশি কার্গোর বাজার ধরতে সমুদ্র বন্দরের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করছে আদানি

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ০৯:৩৫ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবা‌রের বিশ্বকা‌পে স্পেনের ওপর কোনো দল নেই,  ফ্রান্সকে চ্যালেঞ্জ ইয়ামালের

স্পোর্টস ডেস্ক : দারুণ গল্প দি‌য়ে‌ছেন স্পেন দ‌লের ফুটবলাররা সামাজিক মাধ্যমে অনেকেই মজা করে বলছেন, ‘বিশ্বকাপের ট্রফিটা কি এখনই ফ্রান্সের হাতে তুলে দেওয়া যায় না?’। বিশ্বকাপে স্রেফ প্রতিপক্ষকে ধ্বংস করার এক নির্মম উৎসবে মেতেছে কিলিয়ান এমবাপে-মাইকেল অলিসেরা। তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ে তারা যে অন্যতম ফেভারিট সেটা নিয়ে আর কারও বিন্দু পরিমাণ সন্দেহ থাকার কথা নয়। ফরাসিদের এই উড়ন্ত ফর্মের মাঝেই হঠাৎ বারুদ ঢেলে দিয়েছেন স্প্যানিশ তারকা উইঙ্গার লামিন ইয়ামাল। ফ্রান্সের এমন রাজকীয় ছন্দকেও খুব একটা ‘পাত্তা’ না দিয়ে তিনি হুঙ্কার ছেড়েছেন, ‘ওরা আমাদের চেয়ে সেরা হতে পারে না!

বিশ্বকাপে নকআউট পর্বের পরবর্তী ধাপগুলোতে জয় পেলে সেমি ফাইনালে মুখোমুখি হতে পারে স্পেন ও ফ্রান্স। তবে মাঠের লড়াইয়ের আগেই ফরাসিদের দিকে একপ্রকার ‘তির’ ছুড়ে ইয়ামাল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পারতিদাজো দে কোপে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল সরাসরি বলেন, ‘না, ইউরোর পর থেকে ওরা তো আমাদের হারাতেই পারেনি। তাই ওরা আমাদের চেয়ে সেরা হতে পারে না। তারা অবশ্যই দারুণ ছন্দে আছে, তাদের চমৎকার সব খেলোয়াড় আছে; কিন্তু আমার মনে হয় না তারা বাকিদের চেয়ে খুব উঁচুতে অবস্থান করছে। আমার কাছে স্পেনের ওপরে কোনো দল নেই।

ইয়ামালের এই দাবির পেছনে অবশ্য সাম্প্রতিক পরিসংখ্যানও কথা বলছে। শেষ দেখায় ফরাসিদের ওপর ছড়ি ঘুরিয়েছে স্পেনই। উয়েফা ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছিল স্পেন। এরপর ২০২৪-২৫ মৌসুমের উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়েছিল তারা।

তবে সাম্প্রতিক ছন্দের বিচারে কিছুটা হলেও এগিয়ে থাকবে ফ্রান্স। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো হারের মুখ দেখেনি ফরাসিরা। ‘গ্রুপ আই’-এর সবকটি ম্যাচ জেতার পর শেষ ৩২-এর মঞ্চে সুইডেনকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের আধিপত্য বজায় রেখেছে তারা। অন্যদিকে স্পেনের যাত্রাটা কিছুটা অম্লমধুর। নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র করার পর, সৌদি আরবকে ৪-০ এবং উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ‘গ্রুপ এইচ’-এর বাধা পার করে তারা।

লামিন ইয়ামাল মনেপ্রাণে বিশ্বাস করেন, এবারের বিশ্বকাপে স্পেন তাদের পারফরম্যান্সের চেনা ছন্দটা এখনো পুরোপুরি ফিরে পায়নি। ‘গ্রুপ এইচ’-এর চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশের লড়াইয়ে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন।  ইয়ামাল বলেন, ‘এটা সত্য যে সবাই আমাদের কাছ থেকে আরও ভালো ফুটবল আশা করেছিল।

 কিন্তু আমাদের এমন কিছু দলের মুখোমুখি হতে হয়েছে যারা কেউই ইউরোপের দল নয়। ম্যাচগুলো বেশ কঠিন ছিল, বিশেষ করে (উরুগুয়ের বিপক্ষে) তৃতীয় ম্যাচটি। খেলায় বারবার ফাউল ও ফাউলের কারণে বিরতি আসছিল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি দারুণ ছিল, আর কেপ ভার্দে ম্যাচটি তো ছিল টুর্নামেন্টের উদ্বোধনী ম‌্যাচ।

বার্সেলোনার তারকা উইঙ্গার ইয়ামাল আরও যোগ করেন, ‘আমার মনে হয় না আমরা এখনও টুর্নামেন্টের সেরা ম্যাচটা খেলে ফেলেছি... তবে একবার যদি আমরা আমাদের চেনা ছন্দটা পুরোপুরি ফিরে পাই—এবং আমরা নিশ্চিতভাবেই তা পাব—তখন আমাদের থামানো প্রায় অসম্ভব হয়ে পড়বে।’

নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপটা বেশ ভালোই উপভোগ করছেন ইয়ামাল। তবে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে সাম্প্রতিক সময়ে কিছুটা ভুগতে হয়েছে ১৮ বছর বয়সী এই তারকাকে। অবশ্য আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টার ম্যাচে তাঁর মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে; যদিও চোটের ধকল সামলাতে এবং ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করতে কোচ তাকে পুরো ৯০ মিনিট মা‌ঠে নাও রাখ‌তে পা‌রেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়