শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ০৯:২৯ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ থে‌কে বিদা‌য়ের পর জার্মানির কোচ হচ্ছেন ক্লপ?  

স্পোর্টস ডেস্ক : ক্ষোভে ফেটে পড়েছেন যুরগেন ক্লপ। লিভারপুল এবং বরুশিয়া ডর্টমুন্ডের প্রাক্তন তারকা কোচ কিছুতেই বিশ্বকাপ থেকে জার্মানির বিদায় মেনে নিতে পারছেন না। ৩২তম রাউন্ডে প‌্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে জার্মানি বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। ক্লপ এই মুহূর্তে কোনও ক্লাবের কোচিংয়ের সঙ্গে যুক্ত নন। তবে ফুটবলের সঙ্গে জড়িত আছেন। ম‌্যাজেন্টা টিভিতে ধারাভ‌াষ‌্যকার হিসাবে তিনি কাজ করছেন। জার্মানির ছিটকে যাওয়ার পর দলের পারফরম‌্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে ক্লপ বলেন, একটা ফুটবল ম‌্যাচ জেতার জন‌্য পাঁচ লক্ষ উপায় আছে। আপনাকে শুধু সঠিক উপায়টা খুঁজে বার করতে হবে। আমাদের স্বপ্ন ছিল একটাই, আর সেই স্বপ্ন ধ্বংস হয়ে গেল। নাটকের মতো মনে হচ্ছে। কোনও সন্দেহ নেই, আমরা মোটেই ভালো খেলিনি।

প্রতিপক্ষের রক্ষণকে ভাঙার জন‌্য যে সৃজনশীল ফুটবলের প্রয়োজন হয়, তার অভাব জার্মানির দলে ছিল। এ কথা যেমন জানিয়েছেন ক্লপ, তেমনই রেফারিংয়েরও সমালোচনা করেছেন। অতিরিক্ত সময়ে জার্মানির জোনাথন টাহ-র গোলটি কেন বাতিল হল বুঝতে পারছেন না তারকা কোচ। তিনি আর্সেনালের উদাহরণ টেনে বলেছেন, ‘‘টাহ-র গোলটা যদি বাতিল হয়, তা হলে আর্সেনালও ইপিএল চ‌্যাম্পিয়ন হয় না।

এই ব‌্যর্থতার পর সকলেই জার্মান কোচ জুলিয়ান নাগেলসম‌্যানের পদত‌্যাগ দাবি করেছেন। অনেকেই মনে করছেন, জার্মানির জাতীয় দলের কোচের পদে উপযুক্ত ব‌্যক্তি হলেন ক্লপ। যদিও ক্লপ এইমুহূর্তে এই সমস্ত বিষয় নিয়ে কোনও কথা বলতে রাজি নন। তিনি বলেছেন, ‘‘আমি এসব নিয়ে ভাবছি না। যখনই জার্মানির জাতীয় দলের কোচের প্রসঙ্গ আসে, তখনই আমার নাম চলে আসে। ব‌্যাপারটা আমি বুঝি। কিন্তু এখন এই বিষয় নিয়ে কথা বলা উচিত নয়। আমি এখন একটা দায়িত্বে আছি। রেড বুলের গ্লোবাল ডিরেক্টর অফ ফুটবল হিসাবে কাজ করছি।

  • সর্বশেষ