শিরোনাম
◈ ফেসবুক-মেসেঞ্জারেও যৌন হয়রানি হলে হবে শাস্তি, আসছে নতুন আইন ◈ ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশীদারিত্ব কমছে, বাড়ছে ভারতের উপস্থিতি ◈ সব সূচকে রেকর্ড, জিরো ওয়েটিং টাইমে ফিরেছে চট্টগ্রাম বন্দর ◈ জাপানের সঙ্গে গভীর হচ্ছে সম্পর্ক, বাড়ছে উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা ◈ বাংলাদেশি কার্গোর বাজার ধরতে সমুদ্র বন্দরের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করছে আদানি ◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ০২:০৮ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিয়ারার গোলে এগিয়ে সেনেগাল, চাপে বেলজিয়াম, খেলাটি সরাসরি দেখুন

সেনেগালের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নেমেছে বেলজিয়াম। বুধবার রাত ২টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে দারুণ খেলছে আফ্রিকার প্রতিনিধিরা। ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সেনেগাল।

ম্যাচের আগেই বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া সতর্ক করে বলেছিলেন, নকআউট পর্বে ফেবারিটের তকমা জয়ের নিশ্চয়তা দেয় না। মাঠের খেলায়ও শুরু থেকেই সেই বাস্তবতার মুখোমুখি হয়েছে তার দল।

গ্রুপ পর্বে মিশর ও ইরানের বিপক্ষে ড্র করে ধীরগতিতে টুর্নামেন্ট শুরু করেছিল বেলজিয়াম। তবে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘জি’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করে তারা। অন্যদিকে, গ্রুপ ‘আই’-এর শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে হারিয়ে সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর একটি হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নেয় সেনেগাল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেনেগাল। ১৩তম মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেন ইসমাইলা সার। বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়ার ভুলে বল পেয়ে শট নিলেও তা পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি চেষ্টাটিও জালে জড়াতে পারেননি তিনি।

তবে ২৫তম মিনিটে আর ভুল করেনি সেনেগাল। বাঁ দিক থেকে সাদিও মানের দারুণ বাঁকানো ক্রসে ইসমাইলা সারের হেড কোর্তোয়াকে পরাস্ত করলেও বল পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে সবার আগে পৌঁছে সহজ টোকায় জালে পাঠান হাবিব দিয়ারা। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল।

বেলজিয়ামের একাদশ (৪-২-৩-১): থিবো কুর্তোয়া, টিমোথি কাস্তানিয়ে, আর্থার থিয়াতে, ব্র্যান্ডন মেখেলে, ম্যাকসিম ডে কুইপার, হান্স ভানাকেন, ইউরি তিলেমান্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড, কেভিন ডি ব্রুইনা, জেরেমি ডোকু, চার্লস ডি কেতেলারে।

সেনেগালের একাদশ (৪-৩-৩): মোরি দিয়াও, ক্রেপিন দিয়াত্তা, মুসা নিয়াখাতে, পাথে সিস, ইসমাইল ইয়াকবস, পাপে গেই, ইদ্রিসা গেই, হাবিব দিয়ারা, সাদিও মানে, ইসমাইলা সার, ইলিমান এনদিয়ায়ে।

খেলাটি সরাসরি দেখতে চোখ রাখুন আমাদের এই থ্রেডে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়