শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০৫:২৮ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে বিশেষ উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

নিজেদের প্রথম বিশ্বকাপেই ইতিহাস গড়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেওয়া আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত দল। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে দারুণ লড়াই করে সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে নকআউট পর্বে ওঠা দলটি এবার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের একটি বিশেষ ঘোষণা। তিনি জানিয়েছেন, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে সম্মান জানিয়ে কেপ ভার্দে জাতীয় দলের ১০ নম্বর জার্সি উপহার দিতে চান।

রেডিও সুপার দেপোর্তিভোকে রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মেসিকে সম্মান জানাতে আমাদের জাতীয় দলের পক্ষ থেকে তাঁর জন্য ১০ নম্বর জার্সি নিশ্চিত করতে আমি সবকিছু করব।’

আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট সাক্ষাৎকারে আরও বলেন, ‘মেসি একজন মহান আদর্শ, কেপ ভার্দেতে তিনি অত্যন্ত সম্মানিত একজন খেলোয়াড়। অনেক কেপ ভার্দীয়র কাছে মেসি বিশ্বের অন্যতম সেরা; তিনি ফুটবলের শ্রেষ্ঠত্ব, নিখুঁত রূপ এবং বিশ্ব ফুটবলের সেরা প্রতিচ্ছবি।’

বিশ্বকাপের এবারের আসরে কেপ ভার্দে সবচেয়ে বড় চমকগুলোর একটি। নিজেদের অভিষেক আসরেই স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে যাত্রা শুরু করে দলটি। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের বিপক্ষে ০-০ গোলে ড্র করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।

 

  • সর্বশেষ