শিরোনাম
◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও ◈ ঘুরে দাঁড়াচ্ছে বাইসাইকেল রপ্তানি, বাড়ছে নতুন বিনিয়োগ ◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ১০:৫৪ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২৬, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রা‌জি‌লের কা‌ছে হা‌রের পর মাথা ন‌তো ক‌রে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ম‌রিয়াসু

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত পারফর‌মে‌ন্সের পরও ব্রাজিলের কাছে বিশ্বকা‌পের শেষ ৩২–এর ম্যাচে ২-১ গোলে হেরে বিদায় নেয় জাপান। এরপর জাপানের কোচ হাজিমে মরিয়াসু মাঠে এক আবেগঘন মুহূর্তের জন্ম দিলেন। ম্যাচ শেষে তিনি মাঠে খেলোয়াড়দের একত্র করেন, এরপর সবার সামনে মাথা নত করে জাপানের জনগণের কাছে ক্ষমা চান।

মরিয়াসু বলেন, আমি গভীরভাবে দুঃখিত যে আমরা সবাইকে এই জয় উপহার দিতে পারিনি। একজন কোচ হিসেবে আমি মনে করি এর দায়িত্ব আমার, এবং আমি সবার কাছে ক্ষমা চাই।'

তিনি আরও বলেন, 'হিউস্টনের স্টেডিয়ামে এসে আমাদের সমর্থন করা অসংখ্য জাপানি সমর্থককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শুধু তারাই নন, আমি জানি জাপান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ গভীর রাত জেগে টেলিভিশন বা ইন্টারনেটে আমাদের খেলা দেখেছেন এবং আমাদের জন্য উৎসাহ দিয়েছেন।

বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, মোরিয়াসু খেলোয়াড়দের উদ্দেশে কিছু কথা বলেন এবং বক্তব্য শেষ করে সবার সামনে মাথা নত করেন। এরপর খেলোয়াড়রা করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। তিনি ২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করে আসছেন।

ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় মোরিয়াসু বলেন, 'এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাওয়াটা সত্যিই খুব হতাশাজনক। তবে এই ম্যাচে খেলোয়াড়রা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। আমরা এখানে পৌঁছানো পর্যন্ত প্রতিটি দিন তারা প্রক্রিয়াটিকে গুরুত্ব দিয়েছে এবং অসাধারণ নিষ্ঠার সঙ্গে কাজ করেছে।

কোচিং স্টাফ ও পুরো সাপোর্ট টিমও এই পুরো যাত্রায় সর্বোচ্চ নিবেদন দেখিয়েছে। আমাদের সাধ্যের মধ্যে যা কিছু ছিল, আমরা সবই করেছি। যদিও এখন আমরা ভীষণ হতাশ, তবুও আমি এই ফলাফলকে মেনে নিয়ে এটিকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রেরণায় রূপ দিতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়