শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ১১:৩৬ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ বিশ্বকাপ শেষ হওয়ার পর বিয়ের পরিকল্পনা করছেন। গত বছরের আগস্টে বাগদানের ঘোষণা দেওয়ার পর এবার তাদের বিয়ের সম্ভাব্য সময় নিয়েও আলোচনা শুরু হয়েছে।

পর্তুগিজ সংবাদমাধ্যম হোলার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে পারে। রোনালদো জানিয়েছেন, বিশ্বকাপ শেষ হওয়ার পরই তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। একইসঙ্গে তার আশা, বিশ্বকাপের শিরোপা জিতেই বিয়ের মঞ্চে উঠতে পারবেন। 

২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হীরার আংটির ছবি প্রকাশ করে বাগদানের খবর জানান। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আর আমার সব জীবনেই।’

ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা রোনালদোর পাশাপাশি জর্জিনাও এখন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ। নেটফ্লিক্সের জনপ্রিয় অনুষ্ঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে তিনি নিজস্ব জনপ্রিয়তা গড়ে তুলেছেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৪০ লাখ।

রোনালদো বিয়ের সিদ্ধান্তকে তাদের জীবনের ‘একটি সুন্দর অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন। নতুন এই পথচলা শুরুর অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ