শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেঞ্চে ব‌সে থাকা খে‌লোয়াড়‌দের শক্তি পরখ করতে পেরে ভীষণ খুশি আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক : আ‌র্জেন্টিনার কোচ লিও‌নেল স্কা‌লো‌নি সময়-সুযোগ পেলে বেঞ্চের শক্তি পরখ করার কথা বলেছিলেন আগেই। জর্ডান ম্যাচে সে সুযোগ মিলে যাওয়ায়, নয়টি পরিবর্তন এনে তিনি সাজালেন সেরা একাদশ। ম্যাচও আর্জেন্টিনা জিতল দাপটের সাথে। পাস-সিমিওনেদের পারফরম্যান্সে খুশি আর্জেন্টিনা কোচ বললেন, অনিয়মিতদের উপরও ভরসা রাখার আত্মবিশ্বাস পাচ্ছেন তিনি।

উত্তর আমেরিকা বিশ্বকাপে, শনিবার জর্ডানের বিপক্ষে ম্যাচের সেরা একাদশে ছিলেন কেবল অস্ট্রিয়া ম্যাচে শুরু থেকে খেলা এমিলিয়ানো মার্তিনেস ও লাউতারো মার্তিনেস।

শিওভানি লো সেলসো বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেস। জর্ডান এক গোল শোধ করার পর, ফের ব্যবধান বাড়ান দ্বিতীয়ার্ধে বদলি নামা লিওনেল মেসি। আর্জেন্টিনা জিতে ৩-১ ব্যবধানে।

গ্রুপের সবগুলো ম্যাচ জিতে নকআউট পর্বে উঠল, শিরোপা ধরে রাখার অভিযানে আসা আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে পাঁচ গোলের সবগুলোই করেছিলেন মেসি। জর্ডান ম্যাচেও মহাতারকা গোল পেয়েছেন, রেকর্ড গড়েছেন।

তবে, এ ম্যাচে লো সেলসো ও মার্তিনেসের জালের দেখা পাওয়া বাড়তি স্বস্তি হয়ে এসেছে স্কালোনির জন্য। আর্জেন্টিনা কোচের মনে হচ্ছে, সামনের পথচলায়, বেঞ্চের উপর নির্ভর করতে পারবেন তিনি। খুবই ইতিবাচক অনুভূতি হচ্ছে আমার। বিশেষ করে, আমি সব খেলোয়াড়কে খেলার সুযোগ দিতে পারলাম, এই লক্ষ্যটা সবসময় আমাদের সবার ছিল।

আমি বিশ্বাস করি, স্কোয়াডে থাকা সবাই বিশ্বকাপ উপভোগের, বিশ্বকাপে খেলার যোগ্য এবং আমরা তাদের ম্যাচ টাইম দিতে পারলাম। আমি মনে করি, জর্ডানের বিপক্ষে কঠিন ম্যাচে তারা দারুণ খেলেছে। তারা আমাকে আজ দেখিয়েছে, আমি তাদের উপর নির্ভর করতে পারি। শেষ বত্রিশের ম্যাচে আগামী শনিবার, বাংলাদেশ সময় ভোর ৪টায় কেইপ ভার্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠে এসেছে নবাগত দলটি।

  • সর্বশেষ